মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গণপিটুনিতে যুবক নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৮১১ Time View

ডেস্ক নিউজ : বরিশালে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় নগরীর ধান গবেষণা রোডে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে রাত ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবক মারা যায়।

নিহত সুজন বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকার জিয়া নগরের স্টাফ নার্স হাসিনার বাড়িতে ভাড়া থাকতেন।

কোতোয়ালী মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৪ মার্চ দুপুরে ওই এলাকার জামাল হোসেনের চার বছরের কন্যা প্রতিবেশীর বাড়িতে রান্নার কড়াই দিতে যায়। তখন সুজন তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন।

এ ঘটনায় জামাল হোসেনের স্ত্রী শিলা বেগম বাদী হয়ে শনিবার বরিশাল কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেন।

এদিকে শনিবার সন্ধ্যায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত সুজনকে পেয়ে ধরে নিয়ে গাছের সাথে বেঁধে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শনিবার রাত ৮টায় কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, নিহতের পরিবার থেকে অভিযোগ দিলে হত্যা মামলা হবে। নতুবা লাশ ময়নাতদন্ত শেষে ইউডি মামলা করবে পুলিশ।

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৫,/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit