শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নতুন লুকে ভাইরাল আমির খান সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ

আপনার নাম ছিলো ‘পেইন-কিলার’, মাহমুদউল্লাহকে বললেন হৃদয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ দেড় যুগের যাত্রার ইতি টানলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ এক ফেসবুক পোস্টে তিনি জানিয়ে দিয়েছেন খবরটা, বলে দিয়েছেন ‘হে বন্ধু! বিদায়!’ তার বিদায়ের ঘোষণার পরপরই সতীর্থরা তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। সবার আগে জানালেন তাওহীদ হৃদয়। তিনি জানালেন মাহমুদউল্লাহকে নিয়ে তার স্মৃতি। তিনি বললেন, ‘ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত‍্যেকটা ব্রিলিয়ান্ট মুহুর্তের জন‍্য ধন‍্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই।’ 

এরপর তার একটা গোপন নামও ফাঁস করেন হৃদয়। তিনি জানান, ‘সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও, আমাদের বন্ধুমহলে আপনার নাম ছিলো “পেইন-কিলার”। এমন অনেক ম‍্যাচ আছে যেগুলোর শেষ মুহূর্তের রিলিফ আপনার থেকে উপহার পেয়েছি।’পোস্টের শেষে তিনি শুভকামনা জানিয়ে দোয়ার কথাটিও জানিয়ে দেন। তিনি বলেন, ‘আমার দোয়ায় থাকবেন আপনি, যেমনটি সবসময় ছিলেন। অবসর জীবনের জন‍্য শুভকামনা!’

আরেক সতীর্থ জাকের আলী অনিকও মাহমুদউল্লাহর অবসরে ব্যথিত। তিনি অবশ্য তার মনের এই ভাষা জানিয়েছেন একটি ইমোজি দিয়ে। রিয়াদের ফেসবুক পোস্ট শেয়ার দিয়ে তাতে জুড়ে দিয়েছেন দুঃখের ইমোজি। তার আরেক সতীর্থ রুবেল হোসেন তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘থ্যাংক ইউ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। আপনি একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার।

এরপর তিনি তার সঙ্গে একসাথে টেস্ট অভিষেকের স্মৃতিটাও মনে করিয়ে দেন। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুজনের অভিষেক হয়েছিল একই ম্যাচে। সে ম্যাচেই দুজন পেয়েছিলেন প্রথম জয়ের স্বাদ, সে ম্যাচে ৫ উইকেট নিয়ে মাহমুদউল্লাহ বাংলাদেশের জয়ে রেখেছিলেন বড় অবদান। রুবেল লিখেছেন, ‘একসাথে অভিষেক হয়েছিল আমাদের টেস্ট ক্রিকেটে । আপনার পরবর্তী দিনগুলোর জন্য শুভকামনা ও ভালোবাসা।’

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit