শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

মেটার নিজস্ব এআই চিপ: ব্যয় কমিয়ে কার্যক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩১০ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক :  ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা এবার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরি করেছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে এ চিপ ব্যবহারও শুরু করেছে প্রতিষ্ঠানটি। পরিকল্পনা অনুযায়ী, শিগগিরই আরও বড় পরিসরে এ চিপের উৎপাদন ও ব্যবহার শুরু হবে।

বর্তমানে মেটা গ্রাফিকস কার্ড ও চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এআই চিপ ব্যবহার করে। তবে প্রতিষ্ঠানটি এনভিডিয়ার ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব এআই অবকাঠামো গড়ে তুলতে চায়। এতে ব্যয়ও অনেকাংশে হ্রাস পাবে। 

মেটার দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এআই প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে অবকাঠামোগত ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি অবকাঠামো উন্নয়নে ১১৪ থেকে ১১৯ বিলিয়ন ডলার ব্যয় করতে পারে, যার মধ্যে এআই খাতে ব্যয় হতে পারে প্রায় ৬৫ বিলিয়ন ডলার। নতুন চিপ উন্নয়নের মাধ্যমে এই ব্যয় কমিয়ে কার্যক্ষমতা বাড়ানোই মেটার মূল লক্ষ্য।

নতুন এআই চিপটি মূলত মেটার অভ্যন্তরীণ এআই প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবহৃত হবে। সাধারণ গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) তুলনায় এটি কম বিদ্যুৎ খরচ করেও দক্ষতার সঙ্গে এআই মডেল প্রশিক্ষণ দিতে সক্ষম। তাইওয়ানের চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসির সহযোগিতায় এই চিপ তৈরি করছে মেটা।

এআই চিপটি মেটার ‘মেটা ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স অ্যাকসেলারেটর’ (এমটিআইএ) প্রকল্পের অংশ হিসেবে তৈরি করা হচ্ছে। মেটা ইতোমধ্যে এমটিআইএ চিপ ব্যবহার শুরু করেছে, যা ফেসবুক ও ইনস্টাগ্রামের নিউজ ফিডে আরও কার্যকরভাবে কনটেন্ট প্রদর্শনে সহায়তা করছে। মেটার এই উদ্যোগ এআই খাতে তাদের আত্মনির্ভরশীল করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit