শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

হাত উঁচিয়ে সরকারবিরোধী বক্তব্য রোধ করতেই হাতকড়া: পিপি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : ৫ আগস্টে শেখ হাসিনার ভারতে পলায়নের পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এমপি ও শীর্ষ নেতাদের হাতকড়া পরিয়ে আদালতে আনা হয়। পরবর্তীতে গত সপ্তাহ দুই ধরে তাদের বেশ কয়েকজনকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে হাজতখানা থেকে আদালতে তোলা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার জন্ম হয়।

এমতাবস্থায় বুধবার (১২ মার্চ) মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জানান, আদালতে নেওয়ার সময় তারা হাত উঁচু করে চিৎকার করে সরকারবিরোধী বক্তব্য দেন। তাই এই অবস্থায় হাতকড়া পরিয়ে তাদের আদালতে আনা হচ্ছে।

জানা যায়, নতুন মামলায় গ্রেফতার দেখানো ও রিমান্ডের শুনানিতে আদালতে হাজির করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ছয় আসামিকে। তাদের প্রত্যেকের দুই হাত পেছনে করে হাতকড়া পরানো, মাথায় হেলমেট, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট।

বুধবার (১২ মার্চ) সকাল পৌনে ১০টা নাগাদ আদালতে এজলাসে একে একে প্রবেশ করেন সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি সোলায়মান সেলিম, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুর ইসলাম, সাবেক সিনিয়র সচিব মহিবুল হক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাফি মুদ্দাসসির খান জ্যোতি।

আদালতে প্রবেশের পর তাদের হাতকড়া খুলে দেওয়া হয়। তারা কথা বলেন তাদের আইনজীবীদের সঙ্গে। এ সময় পলক তার আইনজীবীকে বলেন, আমি এখন আর জামিনের আশা করি না। তবে আমার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার কপি আপনি তুলে রাখবেন।

এরপর রাজধানীর বিভিন্ন থানার মামলায় তাদের গ্রেফতার দেখানো ও রিমান্ডের বিষয়ে শুনানি হয়। আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। কয়েকজনের বিভিন্ন মেয়াদে রিমান্ডও মঞ্জুর করেন আদালত।

দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে আদালতে তোলা প্রসঙ্গে পিপি ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, সম্প্রতি সালমান, আনিসুলসহ বেশ কয়েকজন আসামিকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে আদালতে তোলার বিষয়টি আমার নজরে এসেছে। মূলত বেশ কয়েকজন আসামি হাজতখানা থেকে আদালতে তোলার সময় হাত উঁচু করে চিৎকার করে সরকারবিরোধী বক্তব্য দিতে চান। তারা যাতে হাত উঁচু করে এ ধরনের কথাবার্তা না বলতে পারেন, সে জন্য তাদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে আদালতে তোলা হচ্ছে।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit