শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

পানিভর্তি বালতির মধ্যে পড়ে ছিল শিশু আরশি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯১ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে টিউবলের পাশে খেলার সময় পানিভর্তি বালতির মধ্যে পড়ে ১৮ মাস বয়সী আরশি খাতুনের অকাল মৃত্যু হয়েছে। এক মাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা শোকে পাথর বনে গেছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বুধবার দুপুরে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ধলিগাতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরশি খাতুন বাংলা এজেন্ট ব্যাংকের কর্মচারী ইকবাল হোসেনের একমাত্র সন্তান। ধলিগাতী-সুন্দলপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ এস এম ওয়াদুদ হোসেনসহ এলাকাবাসী জানান, বুধবার দুপুরে বাড়ির মধ্যে টিউবয়েলের পাশে একমাত্র সন্তান শিশু কণ্যা আরশি খাতুনকে মাটিতে রেখে মা সুমাইয়া খাতুন গৃহস্থালির কাজ করছিলেন।

আরশি খেলা করতে করতে এক পর্যায়ে সবার অজান্তে টিউবয়েলের পাশে পানিভর্তি বালতির মধ্যে পড়ে যায়। কিন্তু তাকে কেউ খুজে পায়না। পরবর্তিতে বালতির ভেতর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থার চরম অবনতি হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরশির মৃত্যু হয়। একমাত্র সন্তানকে হারিয়ে আরশির বাবা-মা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেননি।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit