শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

২০২৭ বিশ্বকাপেও রোহিতকে নেতৃত্বে চান পন্টিং?

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর প্রেস কনফারেন্সে রোহিত শর্মার মন্তব্যে স্পষ্ট, আপাতত অবসর নিচ্ছেন না তিনি। তবে কবে নাগাদ নিবেন সেটা স্পষ্ট করেননি ভারতীয় অধিনায়ক। ধারণা করা হচ্ছে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলবেন তিনি।

এবার অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং আশা করছেন রোহিত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন।

আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, ‘এই পর্যায়ে এসে সবাই আপনার অবসর নেওয়ার অপেক্ষায় থাকে। কিন্তু আপনি যদি এখনো সেরা খেলোয়াড়দের একজন হয়ে থাকেন, তাহলে অবসরের দরকার কী? আমার মনে হয়, রোহিতের মাথায় ২০২৩ বিশ্বকাপ ফাইনালের হার এখনো ঘুরছে। তিনি চাইবেন আরেকবার সুযোগ নিতে, আইসিসি হোয়াইট-বল ট্রেবল (ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি) সম্পন্ন করতে।’

এদিকে, জিয়োহটস্টারে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৭ বিশ্বকাপে খেলার কথা সরাসরি নিশ্চিত করেননি রোহিত, ‘আমি বর্তমানে এক ধাপ করে এগোতে চাই। ভবিষ্যৎ নিয়ে এখনই বেশি ভাবতে চাই না। এটা বলা ঠিক হবে না যে আমি খেলব বা খেলব না। আমি আমার ক্রিকেট উপভোগ করছি, দলকে নেতৃত্ব দিতে ভালোবাসি। এখন শুধু এটুকুই গুরুত্বপূর্ণ।’

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৫,/বিকাল ৫:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit