শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

শুক্রবার লাখো রোহিঙ্গার সাথে ইফতার করবেন ড. ইউনূস ও গুতেরেস

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১ লাখ লোকের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে এই ইফতারে যোগ দিবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

বুধবার (১২ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, কাল বিকেল ৫টায় বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে জাতিসংঘের মহাসচিবের। তিন দিনের এই সফরে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন।

জানা গেছে, ১৪ মার্চ সকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা ও উচ্চ প্রতিনিধি সঙ্গে বৈঠক করবেন অ্যান্তোনিও গুতেরেস।

এরপর তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন। পরে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা একসঙ্গে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন এবং সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন। কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের সাথে ইফতারের পাশাপাশি মডেল মসজিদ উদ্বোধন করবেন ড. মুহাম্মদ ইউনুস।

সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের রাখাইন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জরুরি। ড. মুহাম্মদ ইউনুস ও অ্যান্তোনিও গুতেরেসের মধ্যে বৈঠকে বিষয়টি প্রাধান্য পাবে। রোহিঙ্গা ক্রাইসিস গ্লোবাল ম্যাপে আনতে চাইছেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক অঙ্গনে তিনি রোহিঙ্গা ক্রাইসিস হাইলাইট করছেন।

রোহিঙ্গাদের মানবিক সহায়তা কমে যাচ্ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, অ্যান্তোনিও গুতেরেসের সফরে তা বাড়ানো যাবে। এর আগে, রোহিঙ্গা সংকটের সময় ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন অ্যান্তোনিও গুতেরেস। এটি তার দ্বিতীয় সফর।

জাতিসংঘ মহাসচিব জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথেও বৈঠক করবেন। সফরের অংশ হিসেবে অ্যান্তোনিও গুতেরেসের একটি প্রেস ব্রিফিং আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান শফিকুল আলম।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৫,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit