বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

যা ইচ্ছা করুন, ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কোনও ধরনের হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে বলেন, “আপনার যা ইচ্ছা তাই করুন। ইরান কোনও ধরনের হুমকির মুখে আপনার সঙ্গে আলোচনা করবে না।”

মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

পেজেশকিয়ান বলেন, “আমাদের কাছে এটা গ্রহণযোগ্য নয় যে, তারা (যুক্তরাষ্ট্র) আমাদের আদেশ দেবে এবং হুমকি দেবে। আমি আপনার সঙ্গে কোনও আলোচনায় অংশ নেব না। আপনার যা ইচ্ছা তাই করুন।”

এর আগে শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আলোচনায় তেহরানকে কোনও ধরনের হুমকি দেওয়া যাবে না। 

ট্রাম্প ইরানকে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠানোর দাবির একদিন পরই তিনি এ কথা বলেন।

তেহরানের সঙ্গে চুক্তির বিষয়টি প্রকাশ করার পাশাপাশি ট্রাম্প জানিয়েছেন, তিনি তার প্রথম মেয়াদের মতো এবারও বিশ্ব অর্থনীতি থেকে ইরানকে বিচ্ছিন্ন করতে এবং তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করতে চান।

ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প গত সপ্তাহে বলেন, ইরানকে দুটি উপায়ে মোকাবিলা করা যেতে পারে। হয় সামরিকভাবে অথবা আপনি একটি চুক্তি করুন যাতে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকে।

পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি দীর্ঘদিন ধরেই অস্বীকার করে আসছে ইরান। তবে তারা নাটকীয়ভাবে ইউরেনিয়ামের মজুত ৬০ শতাংশে উন্নীত করেছে বলে সতর্ক করেছে আইএইএ।

প্রথম মেয়াদে ক্ষমতায় থাকার সময় ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প ছয় দেশের সঙ্গে তেহরানের ২০১৫ সালের পারমাণবিক চুক্তি প্রত্যাহার করে নেয়। সে সময় দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই ঘটনার এক বছর পর ২০১৯ সাল থেকেই ইরান তাদের পারমাণবিক কর্মসূচি আরও গতিশীল করতে শুরু করে। তথ্যসূত্র: প্রেসটিভি, রয়টার্স

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৫,/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit