শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

চ্যাম্পিয়ন্স লিগে আজ মাদ্রিদ ডার্বি, শেষ আটে কারা?

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে চারটি দল। বাকি কোন চারটি দল উঠবে সেই নিয়ে অপেক্ষা ফুটবলভক্তদের। সেই অপেক্ষা আর বেশি নয়, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর বাকি চারটি ম্যাচ শেষে তা জানা যাবে আজ দিবাগত রাতেই। আগের সপ্তাহের মতো এদিনই ফুটবল প্রেমীদের নজর থাকবে মাদ্রিদ ডার্বিতে।

অর্থ্যাৎ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ (বুধবার) রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাদ্রিদ ডার্বি এবং মেট্রোপলিটানো স্টেডিয়ামে কঠিন লড়াইয়ের মুখোমুখি হচ্ছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদকে।

এর আগে প্রথম পর্বে সান্তিয়াগো বার্নাবেউতে ২-১ জিতেছে রিয়াল। তাদের হয়ে গোল করেছিলেন রদ্রিগো এবং ব্রাহিম দিয়াজ। অ্যাতলেটিকোর হয়ে গোল করেন হুলিয়ান আলভারেজ। তিনটি গোলই হয়েছিল বিশ্বমানের। বুধবার রাতে ঘরের মাঠে রিয়ালকে বিনা যুদ্ধে ছেড়ে দেবে না অ্যাতলেটিকো। দিয়েগো সিমিয়নের ছেলেরা ঘরের মাঠে সবসময়েই ভয়ঙ্কর।

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ২-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠার সমীকরণে খানিকটা এগিয়ে আছে লস ব্লাংকোজরা। অ্যাতলেতিকোর মাঠে ড্র করলেও কার্লো আনচেলত্তির দল পৌঁছে যাবে শেষ আটে। ২-১ ব্যবধানে হারলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে। আর অ্যাতলেতিকো যদি ২ গোলের ব্যবধানে জিততে পারে, তাহলে তারাই পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে।

ইতিহাস, ঐতিহ্য, রেকর্ড- সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফলতম দল রিয়াল। ইউরোপের অভিজাত এই ক্লাব আসরে মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদের জয়োৎসব। পাঁচবার নগর প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয়ে তারা জিতে মাঠ ছেড়েছে প্রতিবারই।

এর মধ্যে ২০১৪ সালে লিসবনে এবং দুই বছর পর মিলানের ফাইনালে অ্যাতলেতিকোকে হারিয়ে শিরোপা উৎসব করেছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। এ ছাড়া ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালে এবং ২০১৭ সালে সেমিফাইনাল থেকে অ্যাতলেতিকোকে বিদায় করেছিল লস ব্লাংকোজরা। শেষ আটের টিকিট কাটতে হলে এই বিবর্ণ অতীত বদলে দিতে হবে অ্যাতলেতিকোকে।

পারবে কি তারা রিয়ালের রাজত্বের অবসান ঘটিয়ে শেষ আটের টিকিট কাটতে? নিজেদের মাঠে খেলা বলে দারুণ আশাবাদী দলের আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনে, ‘সমর্থকরাই আমাদেরকে সামনে এগিয়ে দেয়, তারা শক্তি জোগায়, তাদের সমর্থনে প্রচেষ্টাগুলো সহজ হয়ে যায়। তাদের সমর্থন আমাদের আবার দরকার। আমরা এখনো টিকে আছি। সম্ভবত বুধবার (আজ) ভালো একটি রাত কাটবে আমাদের।’

কিন্তু অতীত রেকর্ডের পাশাপাশি সাম্প্রতিক ফর্ম তাদের হয়ে একদম কথা বলছে না। লা লিগার সর্বশেষ ম্যাচে গেতাফের মাঠে গিয়ে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে আজ তারা মুখোমুখি হচ্ছে রিয়ালের।

আজ মাঠে নামছে আর্সেনাল, অ্যাস্টন লিভা, লিল, বরুশিয়া ডর্টমুন্ড। তবে আজ রাতে আর্সেনালের কাজ অনেকটা সহজই বলা যায়। পিএসভির মাঠ থেকে আগের ম্যাচে ৭-১ গোলের জয় নিয়ে ফিরেছিল গানাররা। ফিরতি পর্বে তারা আবার খেলবে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। আর্সেনালের বিদায়ঘণ্টা বাজিয়ে শেষ আটে উঠতে হলে তাই অলৌকিক কিছু করতে হবে পিএসভিকে।

সুবিধাজনক অবস্থানে থেকে ক্লাব ব্রুগের মুখোমুখি হবে আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাও। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছিল তারা। নিজেদের মাঠ ভিলা পার্কে আজ রাতে ন্যূনতম ব্যবধানে হারও তাদের পৌঁছে দেবে পরের রাউন্ডে।

তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে লিলে এবং বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচে। আগের ম্যাচে বরুশিয়ার মাঠ সিগনাল ইদুনা পার্কে ১-১ গোলে ড্র করেছিলো তারা। আজ খেলা হবে লিলের মাঠে। যে জিতবে, সেই উঠবে কোয়ার্টার ফাইনালে।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৫,/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit