বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

সোয়া ৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচল স্বাভাবিক

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিপিট গার্মেন্টসের সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিক নিহতের ঘটনায় প্রতিবাদে সোয়া ৪ ঘন্টা বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে যৌথবাহিনী হস্তক্ষেপে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার সোয়া ১২টার দিকে মহাসড়ক ছেড়ে যায় বিক্ষুব্ধ শ্রমিকরা। শ্রমিকদের দাবি অনুযায়ী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়।

সকালে ওই কারখানার জান্নাতুল নামে এক নারী শ্রমিক অটোর চাপায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে সে মারা যায়। এই সংবাদ কারখানায় পৌঁছলে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সকাল ৮টা থেকে ব্যারিকেট করে রাখে।

শ্রমিকরা জানায়, এই অসুস্থ নারী শ্রমিকের পরিচয়পত্র গতকাল ফ্যাক্টরিতে রেখে দেয় কর্তৃপক্ষ। পরে সকালে সে কারখানায় প্রবেশ করতে গেলে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় সে রাস্তা পার হতে গেলে একটি অটো গাড়ি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে ওই কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সকাল আটটা থেকে অবরোধ শুরু করে। মঅবরোধের কারণে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

এ সময় শ্রমিকেরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করে।

শ্রমিকদের দাবি অনুযায়ী তা পূরণে পুলিশ প্রশাসন আশ্বাস দিলে সোয়া ৪ ঘন্টা পর এই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হোসেন।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৫,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit