শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

হুট করে সিগারেট ব্যবহার বন্ধ করা সম্ভব নয়: প্রেস সচিব

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : হুট করে সিগারেট ব্যবহার বন্ধ করা সম্ভব নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ট্যাক্স বাড়িয়ে সিগারেটের ব্যবহার কমানোর ধারণা কাজ করছে না।

বুধবার (১২ মার্চ) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তামাক পণ্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধি বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হুট করে সিগারেট ব্যবহার বন্ধ করা সম্ভব নয়। তামাকবিরোধী সংস্থাগুলো সামাজিক সচেতনতা বৃদ্ধি না করে এনবিআরকে ভ্যাট বাড়ানোর তাগিদ দিয়ে তামাক ব্যবহার কমানোর চেষ্টা করেছে; যা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

শফিকুল আলম বলেন, ট্যাক্স বাড়িয়ে দিলে সিগারেটের ব্যবহার কমে যাবে। এজন্য গত ২০ বছর ধরে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চাপ দেয়া হচ্ছে। কিন্তু এই ধারণা কাজ করছে না।

তামাকবিরোধী কার্যক্রমে সব সংস্থা ব্যর্থ হয়েছে বলেও জানান প্রেস সচিব। তিনি বলেন, দেশকে তামাকমুক্ত করতে নতুন ধারণা দরকার। এজন্য সবাই সচেতন থেকে দেশব্যাপী প্রচারণা চালাতে পারলে সিগারেট ব্যবহারে আমূল পরিবর্তন আসতে পারে।

উত্তম বিকল্প না ভেবে তামাক চাষিদের তামাক উৎপাদনে নিরুৎসাহিত করা সম্ভব নয় বলেও জানান শফিকুল আলম।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৫,/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit