শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

আলাদা মামলায় ৩ দিনের রিমান্ডে পলক, সোলাইমান ও সাফি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : আলাদা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি সোলায়মান সেলিম এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদাসসির খান জ্যোতিকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন ।

বুধবার (১২ মার্চ) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

এর আগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা রিয়াজ হত্যা মামলায় পলককে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেয়ার আবেদন নাকচের আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে তাকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

একই মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান ও আনোয়ার হোসেন নাঈমের চার দিনের রিমান্ড দেয়া হয়েছে।

রাজধানীর লালবাগ থানায় করা শাহিনুর রহমান হত্যা মামলায় সুলাইমান সেলিমকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আদালত শুনানি নিয়ে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আবদুল্লাহ আল নাহিন হত্যাচেষ্টার অভিযোগে রামপুরা থানায় করা মামলায় সাফি মোদাসসিরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে বাড্ডা থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে তেজগাঁও থানার একটি মামলায়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সালমান এফ রহমানসহ অন্যরা গ্রেপ্তার হন।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৫,/দুপুর ২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit