শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

ভারতের বার্নিহাট কেন বিশ্বের সবচেয়ে দূষিত শহর? জানা গেল কারণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সুইস সংস্থা আইকিউ এয়ার ২০২৪ সালের সবচেয়ে দূষিত শহর ও দেশের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় দূষিত শহরের ক্ষেত্রে বার্নিহাট এক নম্বরে আছে। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহর হলো দিল্লি। বায়ুদূষণের নিরিখে এবং বাতাসে ফাইন পার্টিকুলেট ম্যাটার বা  পিএম দুই দশমিক পাঁচ-এর উপস্থিতির ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম ২০টি শহরের মধ্যে ১৩টি শহরই ভারতের।

দিল্লির দূষণ বহুচর্চিত বিষয়। প্রতিবার শীতের আগে থেকে দিল্লির দূষণ যখন চরমে ওঠে, তখন তা নিয়ে বিশ্বজুড়ে লেখালিখি হয়, বিতর্ক হয়, ভারতের সর্বোচ্চ আদালত পর্যন্ত দিল্লির দূষণ নিয়ে বিশেষ নির্দেশ দিয়েছে। 

তারা জানিয়েছে, দূষণমুক্ত বাতাস মানুষের অধিকারের মধ্যে পড়ে। সেই তুলনায় বার্নিহাট নিয়ে তেমন কোনো আলোচনা নেই। সবার নজরের অগোচরে থাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শিরোপা পাওয়া এই শহর সম্পর্কে ভারতের মানুষই সেভাবে জানেন না।

বার্নিহাট কেন সবচেয়ে দূষিত?

বার্নিহাট হলো আসাম ও মেঘালয় সীমানায় থাকা একটা ছোট শহর। এটা শিল্প শহর এবং এক্সপোর্ট প্রমোশন এলাকায় পড়ে। এখানে তাই ৪১টিরও বেশি কারখানা রয়েছে।

এই কারখানার মধ্যে আছে লৌহ এবং ইস্পাত কারখানা, পানীয় জল ও ঠান্ডা পানীয়র কারখানা এবং প্রচুর সিমেন্ট কারখানা। এই সব কারখানা থেকে অনিয়ন্ত্রিত দূষণ ছড়ায়। সবসময়ই এই জায়গায় বায়ুদূষণের পরিমাণ খুবই উদ্বেগজনক জায়গায় থাকে।

আসামে ডিডাব্লিউর প্রতিনিধি বিশ্বকল্যাণ পুরকায়স্থ বার্নিহাটের পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘বার্নিহাটের মাত্রাছাড়া দূষণের পিছনে এখানকার সিমেন্ট-সহ বিভিন্ন কারখানার অবদান প্রচুর।’

তবে শুধু এই কারখানাই নয়, বার্নিহাটে বায়ুদূষণ বৃদ্ধিতে ছোট-বড় ট্রাক ও ম্যাটাডোরের ভূমিকাও কম নয়। শিল্পতালুক বলে প্রচুর বড় বড় ট্রাকও নিয়মিত যাতায়াত করে। এই সব যানবাহন থেকে নির্গত দূষণের পরিমাণ কম নয়।

কাস্টমস অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজ বোর্ডের সাবেক চেয়ারম্যান সুমিত দত্ত মজুমদার আসামে দীর্ঘদিন ছিলেন। তার ছেলেবেলা কেটেছে শিলচরে। 

ডিডাব্লিউকে তিনি বলেন, ‘বার্নিহাটের সামান্য আগে থেকে পাহাড়ি রাস্তা শুরু হয়েছে। বার্নিঘাটের চারপাশে পাহাড় থাকায় দূষিত বায়ু অন্যত্র চলে যাওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়।’

বার্নিহাট সম্পর্কে তিনি আরও বলেন, ‘এই সব এলাকায় ট্রাক থেকে প্রবল দূষণ ছড়ায়। স্থৈানীয় ভাষায় বার্নি মানে বস্তা। একসময় এই জায়গাটি বস্তার জন্য বিখ্যাত ছিল।’

দিল্লিতে দূষণ তীব্র হওয়ার পর অতি প্রয়োজনীয় জিনিস বহনকারী ডিজেল ট্রাকই শুধু ঢুকতে দেওয়া হয়। অন্য কোনো জিনিস নিয়ে ডিজেল ট্রাক দিল্লিতে ঢুকতে পারে না। ১০ বছরের বেশি বয়সি ডিজেল গাড়ি দিল্লিতে চলতে পারে না। দিল্লিতে পরিবেশ সংক্রান্ত বিধিও কড়া।

কিন্তু বার্নিহাটের পরিস্থিতি সেরকম নয়। এখানে পরিবেশ সংক্রান্ত বিধিনিষেধ অনেক শিথিল। বায়ুদূষণ মাপার কেন্দ্র শিলংয়ে, যা এখান থেকে ৭০ কিলোমিটার দূরে। 

সূত্র: ডয়েচে ভেলে

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৫,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit