শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

৪০ বছরেও জাতীয় দলে রোনাল্ডো, যা বললেন কোচ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্পষ্ট করে জানিয়েছেন যে, পর্তুগালের হয়ে তার লক্ষ্য এখনো শেষ হয়নি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারকে তার সতীর্থরাও বহুবার ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলার জন্য সমর্থন জানিয়েছেন।  

বয়স বাড়লেও রোনাল্ডো এখনো সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে দারুণ ফর্মে আছেন। পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজও বিশ্বাস করেন যে, জাতীয় দলের জন্য রোনাল্ডোর এখনো অনেক কিছু দেওয়ার আছে।  

২০২২ বিশ্বকাপের পর পর্তুগালের কোচ হিসেবে দায়িত্ব নেওয়া মার্তিনেজ তাকে আবারও শুরুর একাদশে ফিরিয়ে আনেন। তার আগে, সাবেক কোচ ফার্নান্দো সান্তোসের অধীনে রোনাল্ডোর দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে ক্লাব এবং জাতীয় দলের হয়ে রোনাল্ডোর সাম্প্রতিক পারফরম্যান্স দারুণ। 

আল-নাসরে যোগ দেওয়ার পর থেকেই তিনি শীর্ষ পর্যায়ের খেলোয়াড় হিসেবে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন। এমনকি ৪০ বছর বয়সেও তিনি গোল করার ধারাবাহিকতা বজায় রেখেছেন।  দ্য কোচেস’ ভয়েস-এ দেওয়া এক সাক্ষাৎকারে মার্তিনেজ ব্যাখ্যা করেন কেন রোনাল্ডো এখনো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘যখন আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো একজন খেলোয়াড়ের কথা বলি, আমি তাকে তিনটি মূল বিষয়ের ওপর ভিত্তি করে মূল্যায়ন করি। তার প্রতিভা প্রশ্নাতীত; তিনি ফুটবল ইতিহাসের সেরাদের একজন। তার অভিজ্ঞতাও অনন্য; তিনি একমাত্র খেলোয়াড় যিনি ছয়টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছেন এবং ২০০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।’

তবে শুধু প্রতিভা আর অভিজ্ঞতাই নয়, রোনাল্ডোর অটুট নিবেদন তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে বলে মনে করেন মার্তিনেজ। তিনি যোগ করেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার কমিটমেন্ট। পর্তুগালের হয়ে খেলার প্রতি তার আবেগ পুরো দলকে অনুপ্রাণিত করে। তিনি আজ দলে শুধু অতীতের কীর্তির জন্য নেই, বরং তিনি এখনো যা করে চলেছেন তার জন্য আছেন—আমাদের খেলা ২১ ম্যাচে তিনি ১৭টি গোল করেছেন।’

 

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৫,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit