বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

শার্শায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১০৯ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলায় হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল বিক্রিতে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে শার্শার কায়বা ইউনিয়নে চাল বিতরনের সময় প্রতি বস্তায় ৩০কেজির পরিবর্তে ২৫/২৬কেজি চাল বিতরন করা হয় বলে অভিযোগে জানাগেছে। বিক্রিত চাল অন্যস্থানে ওজন দিয়ে এ ঘটনার সত্যতা মিলেছে।

সূত্রে জানাগেছে, মার্চ মাসের খাদ্যবান্ধবের ১৫ টাকা কেজি দরের চাল মঙ্গলবার সকালে সুবিধাভোগিদেও মাঝে বিতরন করা হয়। এ দিন শার্শার কায়বা ইউনিয়নে ৭. ৮ ও ৯ নং ওয়ার্ড চাল বিতরন করা হয়। খাদ্য অধিদপ্তরের ১৫ টাকা কেজি দরের ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও প্রকৃত পক্ষে দেয়া হয়েছে ২৪ থেকে ২৬ কেজি চাল।

বাগআঁচড়া বাগুড়ী বাজারের একটি দোকান থেকে কার্ডধারীরা সুবিধা বোগিরা ১৫টাকা কেজি দরে ৩০কেজি চালের মূল্য দিয়ে চাল নিলেও ওজনে পাচ্ছে ২৪ থেকে ২৬ কেজি চাল। সরকারিভাবে বস্তায় সঠিক মাপ থাকার কথা থাকলেও অজানা কারণে প্রতি বস্তায় চাল ৪ থেকে ৬ কেজি কম। চাল নিতে আসা একাধিক কার্ডধারীরা জানান, প্রতিবার এখান থেকে চাল নিয়ে অন্য যে কোনো দোকানে মাপ দিলেই দেখা যায় ৫ থেকে ৬ কেজি কম।

পরে বিষয়টি প্রমাণ করতে পার্শ্বের একটি দোকানে থেজে মেশিন এনে বিক্রিত চাল ওজন দিলে প্রায় প্রতি বস্তায় ৪ থেকে ৬ কেজি কম হয়। এ ব্যাপারে জানার জন্য ডিলার রাড়িপুকুর গ্রামের শাহাজান কবিরের কাছে জানতে চাইলে চাল কম দেওয়ার ব্যাপারে কোন সঠিক উত্তর দেয়নি। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ড. কাজী নাজিব হাসান বলেন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৫,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit