শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

চৌগাছা বাজারে ৪১টি সিসি ক্যামেরা বিকল, অপরাধীরা বেপরোয়া!

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৯২ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাজারের ৪১টি সিসি ক্যামেরা বর্তমানে অচল হয়ে পড়েছে, যা ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বাজারের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম প্রধান অংশ হিসেবে পৌরসভা কর্তৃপক্ষ শহরের মোড়ে মোড়ে ৪১টি সিসি ক্যামেরা বসান। দীর্ঘদিন ধরে এই ক্যামেরাগুলি অচল হয়ে পড়ে রয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়েঘুরে এ চিত্র দেখা চোখে পড়ে।

সম্প্রতি ঈদকে সামনে রেখে চৌগাছা বাজারে বেড়েছে চুরি। এ সব ক্যামেরার অচল অবস্থা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। বাজারে ক্রেতা-বিক্রেতাদের জন্য এটি একটি বড় সমস্যা। নিরাপত্তাহীনতার মধ্যে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা বেশ কঠিন হয়ে পড়েছে। এছাড়া, সিসি ক্যামেরার অকার্যকর থাকার ফলে বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটলেও দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

জানা যায়, পৌরসভা কর্তৃপক্ষ ২০২২ সালের মাঝের দিকে প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও মার্কেটে ৪১টি সিসি ক্যামেরা প্রতিস্থাপন করেন । যে ক্যামেরা গুলো চৌগাছা থানা ও পৌরসভা কর্তৃপক্ষ মনিটরিং করে থাকেন। ২০২৩ সাল থেকে মৌসুমের কালবৈশাখী বিভিন্ন ঝড়ে (রেমাল, মোখা) বিকল হতে শুরু করে শহরের সিসি ক্যামেরা ব্যবস্থা। এছাড়াও, কখনও উঁচু পণ্যবাহী ট্রাকে ধাক্কা লেগে, কখনও বা কৌশলে মাদক ব্যবসায়ীদের দ্বারাই ইচ্ছাকৃতভাবে ক্যামেরার তার বিচ্ছিন্ন হয়েছে বলে দাবি বাজারের একাধিক ব্যবসায়ীদের।

তারা জানান, এই ক্যামেরাগুলো অচল হওয়ার পিছনে সার্বিক রক্ষণাবেক্ষণের অভাবও একটি বড় কারণ হিসেবে কাজ করছে। দীর্ঘদিনের এ সমস্যায় স্থানীয় প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও পর্যন্ত সঠিক কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। বাজারের ব্যবসায়ী ও সিসি ক্যামেরা টেকনিশিয়ান জাহিদ হাসান জানান, পুরাতন ক্যামেরাগুলো মেরামত করলেও পুরো বাজারকে নিরাপত্তার বেষ্টনির মধ্যে আনতে অন্তত ১০টি নতুন ক্যামেরা প্রয়োজন। এর পাশাপাশি এমসি বক্স, সার্ভিস ও জয়েন্ট চার্জ, মাল্টিপ্লাগসহ আনুষঙ্গিক খরচ মিলিয়ে এই প্রকল্পে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা ব্যয় হতে পারে। ব্যায় হলেও শহর অনেকটা নিরাপদ থাকবে।

এ বিষয়ে চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ স¤পাদক হাজী হাসিবুর রহমান হাসিব বলেন, বাজার ব্যবসাসী সমিতির পক্ষ থেকেসম্প্রতি স্বর্নপট্টিসহ কয়েক জায়গায় ১১টি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। তবে এগুলো বাজার নিরাপত্তায় যথেষ্ট নয় দাবি করে তিনি বলেন, পৌরসভা কর্তৃক স্থাপিত সিসি ক্যামেরাগুলো কাজ না করায় আমরা অনেক উদ্বিগ্ন। যাতে বাজারের নিরাপত্তা নিশ্চিত হয় সে জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক।

চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশিদুল ইসলাম রিতম বলেন, দীর্ঘদিন ধরে অচল থাকা সিসি ক্যামেরাগুলোর ব্যাপারে প্রশাসনের সাথে কথা বলা হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান করা হবে বলে তারা আশ্বাস দিয়েছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও চৌগাছা পৌর প্রশাসক তাসমিন জাহান বলেন, ক্যামেরাগুলো বিকল হয়ে যাওয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে ক্যামেরাগুলো মেরামত বা প্রতিস্থাপন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৫,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit