মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

হ্যারি পটারের অভিনেতা সাইমন ফিশারের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৭২ Time View

বিনোদন ডেস্ক : ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা সাইমন ফিশার বেকার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। 

গতকাল রবিবার এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ম্যানেজার। খবর মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের।

বিবৃতিতে সাইমন ফিশারের ম্যানেজার জানান, ১৫ বছরের বন্ধুত্ব আমাদের। খুব কাছের একজনকে হারালাম। 

হগওয়ার্টসের অন্দরে ভূতের ভূমিকায় ‘হ্যারি পটার’-এ দেখা গিয়েছিল সাইমন ফিশারকে। ‘হ্যারি পটার’ ছাড়াও, সাইমন ‘ডক্টর হু’ নামে একটি জনপ্রিয় সিরিজে অভিনয় করেছেন।

সাইমন ফিশার ছিলেন একজন ব্রিটিশ অভিনেতা। তিনি বেশ কয়েকটি হিট টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছেন। কমেডি চরিত্রের জন্যও দর্শকদের মাঝে পরিচিত ছিলেন তিনি। বিবিসির ‘পাপি লাভ’ সিরিজে টনি ফাজাকার্লির চরিত্রে অভিনয়ের জন্যও বেশ প্রশংসিত হয়েছিলেন এ অভিনেতা।

টেলিভিশন এবং চলচ্চিত্রের বাইরেও সাইমন ফিশারের অডিও ইন্ডাস্ট্রিতেও অনেক অবদান রয়েছে। তিনি ‘ডক্টর হু: দ্য কার্স অফ স্লিপি হলো’তে ফাদার হার্ডউডের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন, যা অনুরাগীদের মন জয় করেছিল।

কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৫,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit