রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

আইপিএলে খেলতেই পাকিস্তানের বিপক্ষে নেই স্যান্টনার-ফিলিপসরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : আর কিছুদিন পরেই শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। এই টুর্নামেন্ট খেলতেই জাতীয় দলের দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটাররা। আছেন দলের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারও।

আগামী ২২ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলে খেলতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না স্যান্টনার। তার সঙ্গে খেলবেন না ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রর মতো তারকারা। তাদের সবাইকে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে অনাপত্তিপত্র দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। সঙ্গে ব্যক্তিগত কারণে এই সিরিজে থাকছেন না কেন উইলিয়ামসনও।

নিয়মিত একাদশের ক্রিকেটাররা না থাকায় সুযোগ মিলেছে এতদিন দলের বাইরে থাকা ক্রিকেটারদের। বলা যায়, দ্বিতীয় সারির দল নিয়ে খেলবে কিউইরা। ফেরার তালিকায় আছেন ফিন অ্যালেন, টিম সাইফার্ট ও জিমি নিশামরা। সঙ্গে চোট কাটিয়ে ফিরেছেন ম্যাট হেনরি-বেন সিয়ার্সদের মতো পেসাররা। পেস বোলিংয়ে তাদের সঙ্গী হচ্ছেন কাইল জেমিসন ও উইলিয়াম ও’রুর্কি।

কিউইদের নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। গত বছর পাকিস্তানের বিপক্ষেই প্রথমবার দলকে নেতৃত্ব দিয়েছিলেন এই অলরাউন্ডার।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৬ মার্চ, ক্রাইস্টচার্চে। সিরিজের পর্দা নামবে ওয়েলিংটনে ২৬ মার্চ।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল:

মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস (শেষ দুই ম্যাচ), মিচেল হে, ম্যাট হেনরি (শেষ দুই ম্যাচ), কাইল জেমিসন (প্রথম তিন ম্যাচ), ড্যারিল মিচেল, জেমস নিশাম, উইলিয়াম ও’রুর্কি (প্রথম তিন ম্যাচ), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট ও ইশ সোধি।

কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৫,/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit