শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

ব্লাকমেইল করে বছরব্যাপী ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : খুলনায় ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের সেই দৃশ্য মোবাইলে ভিডিও করে বাদিনীকে ভয় দেখিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করতে থাকে অভিযুক্ত।

আজ মঙ্গলবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাতে ধর্ষককে গ্রেফতার করা হয়।

জেলার তেরখাদা উপজেলা কুমিরডাঙ্গা গ্রামের এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ভিডিও ধারণ করে ব্লাকমেইল করে বছরজুড়ে ধর্ষণের অভিযোগ মফিজ শেখের বিরুদ্ধে। সে তেরখাদার হাড়িখালী মো. নজরুল শেখের ছেলে। তার বিরুদ্ধে মাদকের কয়েকটি মামলা রয়েছে।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, আসামি মফিজ শেখ (৪০) বাদিনীকে অনুমান এক বছর পূর্বে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং কৌশলে সেই দৃশ্য মোবাইলে ভিডিও করে বাদিনীকে ভয় দেখিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করতে থাকে।

সর্বশেষ গত ২৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে আসামি তেরখাদার কুমিরডাঙ্গা গ্রামস্থ বাদীর বসতবাড়ির শয়নকক্ষে ঢুকে শারীরিক মেলামেশার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার হুমকি দিয়ে বাদিনী আবারও জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় গৃহবধূ (৩১) বাদী হয়ে সোমবার রাতে তেরখাদা থানায় মামলা দায়ের করেন। মামলা নং ০৫, ১০-০৩-২০২৫ইং।

এরপর ওই রাতেই তেরখাদার হাড়িখালী এলাকায় নিজ বাড়ী থেকে মফিজ শেখকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি মেহেদি হাসান।

কিউএনবি/অনিমা/১১ মার্চ ২০২৫,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit