বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা ও ঘাট সংকট, ঈদে দুর্ভোগের শঙ্কা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : রাজবাড়ী দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গত চার মাস ধরে চরম আকার ধারণ করেছে নাব্যতা সংকট। এতে প্রতিদিনিই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে আসছে ঈদুল ফিতরে যাত্রী সাধারণের দুর্ভোগে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ঘাট সূত্রে জানা গেছে, ফেরি চলাচলের চ্যানেলে প্রচণ্ড পরিমানে পলি জমাট হয়ে ফেরি চলাচল ধীর গতিতে করতে হচ্ছে। ৩নং ফেরি ঘাট থেকে ৭নং ফেরি ঘাট পর্যন্ত তিন কিলোমিটার পর্যন্ত ফেরি চলাচলের চ্যানেলে পলি পরে ডুবোচর দেখা দেওয়ায় প্রতিটি ফেরি লোড আনলোড ঘুরে আসতে প্রায় দের ঘন্টা সময় লাগছে।

এতে ফেরি গুলো সঠিক সময়ে গন্তব্যে পৌছাতে পারছেনা। আর অতিরিক্ত অর্থ ও সময় নষ্ট হচ্ছে যানবাহন চালক, যাত্রীদের। প্রতিদিনই দুর্ভোগে পরতে হচ্ছে তাদের।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচলে জ্বালানি খরচও লাগছে দ্বিগুন।

আগামী ঈদ মৌসুমে এ নৌরুটে যানবাহন কয়েকগুন বেড়ে গেলে নাব্যতা সংকটে এসব যানবাহন ও যাত্রীরা চরম দুর্ভোগের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে দৌলতদিয়া নৌরুটে ফেরি ঘাট সংকট আরও একটি বড় সমস্যা। সাতটি ঘাটের মধ্যে মাত্র তিনটি ফেরি ঘাট সচল রয়েছে। এর মধ্যে দুটি ঘাট রোরো ফেরি চলাচলের জন্য উপযুক্ত।

আগামী ঈদের আগে নব্যতা সংকটে ড্রেজিং করে পলি অপসারণ ও ফেরি ঘাট বাড়ানো না হলে ২১ জেলার যাত্রী ও যানবাহন পারাপারে চরম দুর্ভোগের শঙ্কা করছেন এ পথে চলাচলকারীরা।

বর্তমানে দুটি ড্রেজার দিয়ে ড্রেজিং করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

দৌলতদিয়া বিঅইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, এ নৌরুটে ১৭ ফেরি রয়েছে। এর মধ্যে ১৩টি ফেরি দিয়ে পারাপার চলমান রয়েছে। কিন্তু ফেরি চলাচলের রুটে পলি সঠিকভাবে অপসারণ না করা হলে ও ঘাট সংখ্যা বাড়ানো না হলে ঈদযাত্রায় মানুষের দুর্ভোগের শঙ্কা রয়েছে বলে জানান কর্তৃপক্ষ।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit