বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

আটোয়ারীতে অটো চার্জার বাইক চোর আটক !

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১১৯ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে অটো চার্জার বাইক চুরি করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর হাতে চোর আটক হয়েছে । শনিবার ( ৮মার্চ) ভোর রাতে উপজেলার রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার মৃত ধজিব উদ্দীনের ছেলে তাহিরুল ইসলামের অটোবাইকটি চুরি করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী চোরকে আটক করতে সক্ষম হয়। জানাগেছে, প্রতিদিনের ন্যায় তাহিরুল তার অটো বাইকটি রাতে চার্জে দেয়। রাত প্রায় চারটার দিকে ঘুম থেকে উঠে দেখে চার্জের স্থান থেকে তার অটো বাইকটি নেই।

অটো চার্জার বাইকটি চুরি হয়েছে ধারণা করে চিল্লাহল্লা করলে এলাকার লোকজন টের পেয়ে মটরসাইকেল নিয়ে অটো চার্জার বাইকের খোঁজে ছুটাছুটি শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে রাধানগর ডুংডুংগী অধিকারী পাড়ার গোপালের বাড়ীর সামনের রাস্তায় এলাকাবাসীর ধাওয়া খেয়ে অটো চার্জার বাইক রেখে পালিয়ে যাওয়ার সময় দুইজন চোর পালিয়ে গেলেও রিফাত বিন সাজ্জাত(২৩) নামের একজন চোর জনতার হাতে আটক হয়েছে।

আটককৃত চোর বোদা উপজেলার মাঝগ্রাম এলাকার মোঃ আকতার হোসেনের ছেলে। আটককৃত চোরের দেয়া তথ্যমতে পালিয়ে যাওয়া চোরেরা হলো, উপজেলার বলরামপুর ইউনিয়নের রাণীগঞ্জ এলাকার মৃত দবির উদ্দীনের ছেলে মোঃ ফরিদুল ইসলাম ও ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার নামাজপড়া এলাকার মোঃ জুলমত এর ছেলে জাহাঙ্গীর আলম।

সে চুরি সহ খুনের সাথে জড়িত রয়েছে। ধৃত চোরকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। রিফাত বিন সাজ্জাত একজন পেশাদারী চোর । অটো চার্জার বাইক চোর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল। তিনি জানান, এব্যাপারে আটোয়ারী থানায় চুরির মামলা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৫,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit