সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় শ্রমিকের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যালয়ে যাওয়ার পথে দশম শ্রেণির ছাত্রীর পথ আটকে উত্ত্যক্ত করার অপরাধে মন্নান মিয়া (২১) নামে এক রেস্তোরাঁ শ্রমিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ মার্চ) দুপুর দেড়টায় চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম উপজেলার মিরাশী গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত মন্নান মিরাশী গ্রামের সালাম মিয়ার ছেলে ও স্থানীয় বাজারে একটি রেস্তোরাঁয় শ্রমিকের কাজ করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম জানান, স্থানীয় কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী শনিবার সকালে কোচিং করার জন্য বিদ্যালয়ে যাচ্ছিল। পথে একটি মুদি দোকান অতিক্রম করার সময় মন্নান তার পিছু নেন। পেছনে হেঁটে গিয়ে মেয়েটিকে উত্ত্যক্ত করেন এবং নির্জন খোলা জায়গায় যাওয়ার পর তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন।

এ সময় ছাত্রীর চিৎকার শোনে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে মন্নানকে আটক করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।এরপর চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) স্বপন সরকারসহ পুলিশ সদস্যরা সাজাপ্রাপ্ত তরুণকে গ্রেপ্তার করে নিয়ে যান। দণ্ডবিধির ৫০৯ ধারার অপরাধ অমান্য করার প্রমাণ পাওয়ায় মন্নান মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৫,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit