মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

ঢাকা-তাসখন্দ সরাসরি বিমান চালুর অনুরোধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম শুক্রবার উজবেকিস্তানের উপ-যোগাযোগমন্ত্রী চোরিয়েভ জাসুরবেক এরগাশেভিচের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় দূতাবাসের মিনিস্টার মো. নাজমুল আলমসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্কের বর্তমান অবস্থা ও অগ্রগতির বর্ণনা করে রাষ্ট্রদূত এ সম্পর্ককে আরও ত্বরান্বিত ও ফলপ্রসূ করতে দুদেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর ওপর জোর গুরুত্ব আরোপ করেন। ঢাকা-তাসখন্দ রুটে উজবেকিস্তান এয়ারলাইন্স চালুর বিষয়ে তিনি উপমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, এর ফলে দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন বিকশিত হওয়ার পাশাপাশি তা দুদেশের সম্পর্কে গেম চেঞ্জার হিসেবে ভূমিকা রাখবে। এ লক্ষ্যে তিনি প্রস্তাবিত এয়ার সার্ভিস চুক্তিটি দ্রুততার সঙ্গে সম্পন্ন করার বিষয়ে উপমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

উপ-যোগাযোগ মন্ত্রী এরগাশেভিচ বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার ঐতিহাসিক, সাংস্কৃতিক, ধর্মীয় মেলবন্ধনের উল্লেখ করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করতে উজবেকিস্তান সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ঢাকা-তাসখন্দ রুটে উজবেকিস্তান এয়ারলাইনস চালুর ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জসমূহের ওপর আলোকপাত করে তা সমাধানের প্রক্রিয়া ও উপায়সমূহ সম্পর্কে তার মতামত তুলে ধরেন। এ বিষয়ে উজবেক কর্তৃপক্ষের আন্তরিকতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে বলে তিনি রাষ্ট্রদূতকে অবহিত করেন। এয়ার সার্ভিস চুক্তিটি সম্পন্ন করার বিষয়টি উজবেকিস্তান সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে তিনি যোগ করেন।

বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্কে নতুন মাত্রা ও গতি সঞ্চালনে উভয়পক্ষ একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করার মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি ঘটে।

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৫,/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit