শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

মাদারীপুরের ডাসারে খাল পরিষ্কার কার্যক্রম শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : দখল আর দূষণের কবলে অস্তিত্ব সংকটে হারিয়ে যেতে বসেছে মাদারীপুরের বরিশাল খাল। ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে খালটি পুনরুদ্ধারের অংশ হিসেবে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম।

শুক্রবার সকালে ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় এলাকা থেকে খাল পুনরুদ্ধারের কাজ শুরু করা হয়।

জানা গেছে, মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকা থেকে সনমান্দী পর্যন্ত ৮ কিলোমিটার দীর্ঘ বরিশাল খাল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দখল আর দূষণে বন্ধ হয়ে গেছে খালের প্রবাহ। ময়লা-আবর্জনায় বেড়েছে মশা-মাছির উপদ্রব, যা রোগ-জীবাণু ছড়িয়ে দিচ্ছে। এছাড়াও খালপাড়ে রয়েছে অবৈধ স্থাপনা। এরই অংশ হিসেবে ডাসার উপজেলায় আংশিক পুনরুদ্ধার কাজে নামে উপজেলা প্রশাসন।

খাল পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান, বালিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমান প্রমুখ।

এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন বলেন, জেলা প্রশাসন মাদারীপুরের নির্দেশনায় শুক্রবার সকাল থেকে বরিশাল খাল পুনরুদ্ধার কার্যক্রম গ্রহণ করেছে ডাসার উপজেলা প্রশাসন। পর্যায়ক্রমে খালের কচুরিপানা পরিষ্কার এবং খালের তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit