শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

কাদায় আটকা হাতি, ৯ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৩০৫ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কাদায় আটকে পড়া ৪০ বছর বয়সী একটি বন্য হাতিকে টানা ৯ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার নাপোড়া এলাকায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের ভেতরে আটকে পড়া হাতিটি বন বিভাগের কর্মকর্তারা গ্রামবাসীর সহায়তায় উদ্ধার করেন।

বন বিভাগের জলদী রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, বুধবার সন্ধ্যায় হাতিটি কাদায় আটকে যাওয়ার খবর পাই। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু করি। প্রথমে একটি পাম্প দিয়ে পানি ছিটিয়ে হাতির গায়ের কাদা পরিষ্কার করা হয়। পাশাপাশি পানি ছিটিয়ে কাদা নরম করে নেওয়া হয়। পরে অন্তত ৩৫ জন গ্রামবাসীর সহায়তায় হাতিটি ডাঙায় তুলতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, হাতিটির বয়স আনুমানিক ৪০ বছর, পুষ্টিহীনতায় ভুগছে। কাদায় আটকে যাওয়ায় আরও দুর্বল হয়ে যায়। উদ্ধারের পর আমরা হাতিকে স্যালাইনযুক্ত পানি খাইয়েছি। হাতিটি দাঁড়াতে পারছিল না। ডুলাহাজারা সাফারি পার্ক থেকে চিকিৎসকদের আসার অনুরোধ জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit