শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

মাথাবিহীন অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় সনাক্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৮০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে মস্তকবিহীন নারীর মরদেহের পরিচয় পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের ২৪ ঘন্টা পর ওই নারীর পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছে লালমনিরহাট জেলা পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) একেএম ফজলুল হক সাংবাদিকদের নিকট বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই নারীর নাম হাসিনা বেগম, তিনি আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের ভ্যানচালক আশরাফুলের দ্বিতীয় স্ত্রী। অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) একেএম ফজলুল হক জানান, অজ্ঞাত ওই নারীর মস্তকবিহিন মরদেহ উদ্ধারের পর গতকাল থেকেই পরিচয় সনাক্ত ও হত্যার মুল রহস্য উদঘাটনের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়। অভিযান চালিযে পুলিশ জানতে পারে ওই নারীর নাম হাসিনা বেগম। তিনি আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের ভ্যানচালক আশরাফুলের দ্বিতীয় স্ত্রী। পরে পুলিশ ওই গৃহবধূর স্বামী আশরাফুলের বাড়িতে অভিযান চালিয়ে রক্তমাখা পোশাক উদ্ধার করে। তবে স্বামী আশরাফুল ইসলাম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।

এসময় আশরাফুলের বাড়ি থেকে হত্যাকান্ডের শিকার গৃহবধূ হাসিনা বেগমের ভোটার আইডি কার্ড উদ্ধার করা হয়।হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাট জেলা পুলিশ। উল্লেখ্য, লালমনিরহাটে বুধবার (৫ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্মশান এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করে জেলা পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশের সঙ্গে ডিবি ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওইদিন থেকে মাঠে কাজ শুরু করে।

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/রাত ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit