মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

ইসরায়েলের পার্লামেন্টে ধস্তাধস্তি, নেতানিয়াহুকে তিরস্কার

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৩ সালের ৭ অক্টোবরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে ইসরায়েলের পার্লামেন্টের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। এ ঘটনায় অন্তত ২ জন আহত হয়েছেন। ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদসহ কয়েকজন এমপি সামাজিক যোগাযোগমাধ্যমে ধস্তাধস্তির এই ভিডিও শেয়ার করেছেন। কাতারভিত্তিক স্যাটেলাই চ্যানেল আল জাজিরা জানিয়েছে, ‘অক্টোবর কাউন্সিল’ নামের একটি এনজিওর কয়েকজন সদস্যের নেসেটে প্রবেশ করার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে তাদের পার্লামেন্টে প্রবেশ করতে দেওয়া হয়।

আল আকসা তুফান অভিযানে হামাসের যোদ্ধাদের হামলায় যারা নিহত-আহত এবং অপহৃত হয়েছিলেন, তাদের পরিবারের সদস্যদের এক কাতারে নিয়ে এসেছে ‘অক্টোবর কাউন্সিল’ নামের একটি এনজিও। এই এনজিওতে নথিভুক্ত পরিবারের সংখ্যা ১ হাজার ৫০০টি। সোমবার নেসেট অধিবেশনে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য দেওয়ার কথা ছিল। তার বক্তব্যের আগে অধিবেশনে উপস্থিত থাকার অনুমতি চেয়ে স্পিকার আমির ওহানা বরাবর চিঠি দিয়েছিল ‘অক্টোবর কাউন্সিল’। সে অনুযায়ী নির্দিষ্ট সময়ে অক্টোবর কাউন্সিলের বেশ কয়েকজন সদস্য নেসেট ভবনে হাজির হয়ে অধিবেশনে প্রবেশ করতে চান। এ সময় রক্ষীরা তাদের বাধা দিলে তাদের বাদানুবাদ শুরু হয় অক্টোবর কাউন্সিলের সদস্যদের। অল্প সময়ের ব্যবধানে সেই বাদানুবাদ পরিণত হয় ধস্তাধস্তিতে।

ধস্তাধস্তির জেরে দুজন আহত হওয়ার পর নেসেটের সিড়িতে অবস্থান নেন অক্টোবর কাউন্সিলের সদস্যরা। এ সময় তারা ক্যাডিশ আবৃত্তি করতে থাকেন এবং নিহত ও বন্দিদের ছবি সংবলিত প্ল্যাকার্ড তুলে ধরেন। কিছু সময় এই পরিস্থিতি চলার পর নেসেট অধিবেশনে প্রবেশের অনুমতি দেওয়া হয় অক্টোবর কাউন্সিলের সদস্যদের। অনুমতি পাওয়ার পর তারা প্রবেশ করেন এবং নেতানিয়াহুর বক্তব্যের সময় তারা তারা নেতানিয়াহুকে পৃষ্ঠ প্রদর্শন করে দাঁড়ান। তাকে তিরস্কারের সঙ্গে নিহত ও বন্দিদের ছবি সংবলিত প্ল্যাকার্ডও তুলে ধরেন তারা। অধিবেশন শেষ হওয়ার পর বিদায় নেন অক্টোবর কাউন্সিলের সদস্যরা।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৫,/রাত ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit