বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

‘অ্যানিম্যাল’-এর শুটিংয়ে রণবীরের কাণ্ডে কেঁদে ফেললেন রাশমিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : ‘অ্যানিম্যাল’ ছবির গল্প অনুযায়ী, রণবীর কাপুর তার স্ত্রীর চরিত্রে অভিনয় করা রাশমিকা মান্দানাকে প্রতারণা করেন। সেই দৃশ্যে রাশমিকার চোখে পানি চলে আসে। তবে শুধু শুটিং নয়, বাস্তবেও রণবীরের কারণে আবেগাপ্লুত হয়েছিলেন রাশমিকা!

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অ্যানিম্যাল’-এর শুটিং চলাকালীন একদিন রাশমিকার নাস্তা একেবারেই ভালো লাগেনি। তিনি নাস্তাটি বিরক্তিকর বলে মন্তব্য করেন। তবে পরদিনই ঘটে এক চমকপ্রদ ঘটনা!

রাশমিকা জানান, ‘পরদিন দেখি রণবীর আমার জন্য বিশেষ নাস্তার ব্যবস্থা করেছে। কী মিষ্টি! নিজের রাঁধুনি দিয়ে সেই খাবার বানিয়েছিল সে।’

রণবীরের এই আচরণে অভিভূত হয়ে কেঁদে ফেলেন রাশমিকা। তার মনে হয়েছিল, “সেই একই খাবার এত সুস্বাদু হলো কীভাবে!” এরপর রণবীর কৌতুক করে বলেন, “কী ব্যাপার? সেই একই বিরক্তিকর খাবার কেন খাচ্ছ তুমি?”

রাশমিকাও হাসতে হাসতে জবাব দেন, “তুমি ভাগ্যবান, তোমাদের একজন দারুণ রাঁধুনি আছে। আমাদের তো সে সুযোগ নেই!” এরপর মজা করে আরও বলেন, “আমরা তো সাধারণ মানুষ, আমরা কি আর হায়দরাবাদ থেকে ব্যক্তিগত রাঁধুনি রাখতে পারি?”

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit