বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্রেফ অংশ নিতে আসেনি আফগানিস্তান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে এসেছে আফগানিস্তান। দলটির অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি জানিয়েছেন, তাদের দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধুমাত্র অংশ নিতে নয়, বরং নিজেদের প্রথম আইসিসি শিরোপা জয়ের লক্ষ্যে খেলতে এসেছে। আফগানিস্তান এই টুর্নামেন্টে প্রবেশ করছে টানা চারটি ওয়ানডে সিরিজ জিতে। আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং জিম্বাবুয়েকে হারানোর পর দারুণ আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানে পা রেখেছে দলটা।

এছাড়া দলটার শেষ কিছু আইসিসি টুর্নামেন্ট কেটেছে বেশ ভালো। ২০২৩ বিশ্বকাপে তারা ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো তিন সাবেক চ্যাম্পিয়নকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল। এরপর  ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা সেমিফাইনালে পৌঁছেছিল। এবার তাই আফগানিস্তানের লক্ষ্য শিরোপাই। শাহিদি বলেন, ‘আমরা এখানে শুধুমাত্র অংশগ্রহণ করতে আসিনি। আমরা নিশ্চিতভাবেই ১০০% এই টুর্নামেন্ট জেতার লক্ষ্যে খেলছি।’

সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘গত দুই বছরে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি এবং এটা আমাদের জন্য ভালো একটি সুযোগ। আমাদের দলের ছেলেরা অনেক অভিজ্ঞ এবং এই কন্ডিশন আমাদের জন্য উপযোগী। তাই আমরা আত্মবিশ্বাসী। আমরা কাল থেকে শুরু করছি, আশা করি জয় দিয়ে শুরু করতে পারব এবং পুরো টুর্নামেন্টে একই গতি ধরে রাখতে পারব।’  

সাম্প্রতিক সময়ে আফগানিস্তান দক্ষিণ আফ্রিকাকে শারজাহতে ২-১ ব্যবধানে হারিয়েছিল। সেটাও দলকে আত্মবিশ্বাস যোগাচ্ছে বলে জানালেন অধিনায়ক। ‘আমাদের আত্মবিশ্বাস রয়েছে, আমরা কোনো চাপ অনুভব করছি না। কারণ আমরা শুধুমাত্র আমাদের পারফরম্যান্সের দিকেই মনোযোগ দিচ্ছি। আমি বিশ্বাস করি আমাদের দল এই টুর্নামেন্টের জন্য প্রস্তুত এবং আমরা আমাদের খেলার উপরই ফোকাস করছি। আমাদের উপর কোনো চাপ নেই।’  

আফগানিস্তান ২১ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে। এরপর ২৬ ও ২৮ ফেব্রুয়ারি যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লাহোরে মাঠে নামবে তারা।  

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit