বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

শ্রীলঙ্কায় ট্রেনের ধাক্কায় ছয় হাতির প্রাণহানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে বন্যপ্রাণী সংরক্ষণ এলাকার কাছে একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ছয়টি হাতি প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার ভোরে রাজধানী কলম্বোর পূর্বে হাবারানায় এই দুর্ঘটনা ঘটে।

হাতির পালের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনটি লাইনচ্যুত হলেও যাত্রীদের মধ্যে কেউ আহত হননি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তবে আহত দুটি হাতিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রীলঙ্কায় হাতির পালের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগা অস্বাভাবিক নয়। দেশটিতে মানুষ-হাতির সংঘর্ষে উভয় পক্ষের হতাহতের সংখ্যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। গত বছর এই ধরনের সংঘর্ষে ১৭০ জনেরও বেশি মানুষ এবং প্রায় ৫০০ হাতি মারা গেছে।

বন উজাড় ও প্রাকৃতিক সম্পদ সংকটের কারণে হাতিরা দিন দিন জনবসতিতে ঢুকে পড়ছে।

স্থানীয় গণমাধ্যমের মতে, শুধু ট্রেনের ধাক্কায় প্রতি বছর ২০টি হাতি মারা যায়।

বিশেষজ্ঞরা ট্রেন চালকদের ধীরে চলার পরামর্শ দিয়েছেন এবং রেললাইনে হাতি থাকলে দ্রুত হর্ন বাজানোর আহ্বান জানিয়েছেন।

শ্রীলঙ্কায় আনুমানিক সাত হাজার বন্য হাতি রয়েছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে হাতি হত্যা একটি অপরাধ, যার শাস্তি কারাদণ্ড বা জরিমানা। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit