বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

ইরানে এক বছরে ৯৭৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক :   ইরানে ২০২৪ সালে অন্তত ৯৭৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার দু’টি মানবাধিকার সংগঠন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বলা হচ্ছে, সাম্প্রতিককালে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর ব্যাপকভাবে বেড়েছে।

নরওয়ে-ভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) ও ফরাসি গ্রুপ ইসিপিএম জানিয়েছে, ২০০৮ সালে আইএইচআর ইরানে মৃত্যুদণ্ড রেকর্ড করা শুরু করার পর থেকে এক বছরে এই সংখ্যাটি সর্বোচ্চ। ২০২৩ সালে দেশটিতে ৮৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়।

যদিও এর আগে মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক জানান, ২০২৪ সালে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৯০১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

ইরানে হত্যাকাণ্ড, মাদক চোরাচালান, ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো বড় অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, চীনের পর ইরানই প্রতিবছর সবচেয়ে বেশিসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করে। তবে চীনের হিসাব পাওয়া যায় না।

ভলকার তুর্ক জানান, ইরানে ৯০০ জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ডের খবর পেয়েছে জাতিসংঘ। যার মধ্যে শুধু ডিসেম্বরের এক সপ্তাহেই ৪০ জনকে ফাঁসিতে ঝুলিয়েছে দেশটি।

২০২২ সালে কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র ইরানে ব্যাপক বিক্ষোভ হয়, যা দেশটিতে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর সবচেয়ে বড় বিক্ষোভ। ইরানের বাধ্যতামূলক পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে আটকের পর পুলিশি হেফাজতে মারা যান ওই তরুণী। সূত্র: ভয়েস অব আমেরিকা, ফ্রান্স২৪, এএফপি

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit