বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

ব্রাজিলে ১১ দিন ধরে নিখোঁজ ব্রিটিশ নারী সাংবাদিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন একজন নারী ব্রিটিশ সাংবাদিক। তার নাম শার্লট অ্যালিস পিট। তাকে খুঁজে বের করতে কাজ করছে ব্রাজিল কর্তৃপক্ষ।

সাও পাওলোর জননিরাপত্তাবিষয়ক সচিবালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, পুলিশ নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে ও ঘটনা স্পষ্ট করার জন্য তদন্ত চালাচ্ছে।

ব্রাজিলে বিদেশি প্রেস সংবাদদাতাদের সমিতি (এসিআইই) ৩২ বছর বয়সী এই ব্রিটিশ সাংবাদিক নিখোঁজ হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

পিট শেষবার ৮ ফেব্রুয়ারি রিও ডি জেনিরোতে তার এক বন্ধুর সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে জানান যে, তিনি সাও পাওলো থেকে সেখানে ভ্রমণের পরিকল্পনা করছেন এবং থাকার জন্য একটি জায়গার প্রয়োজন।

এর কয়েকদিন পরে যুক্তরাজ্যে পিটের পরিবার একই বন্ধুর সঙ্গে যোগাযোগ করে এবং জানায় যে, তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিদেশি সংবাদদাতাদের সমিতি জানিয়েছে, দুই বছরেরও বেশি সময় আগে রিও ডি জেনিরো থেকে একজন ফ্রিল্যান্স সংবাদদাতা হিসেবে কাজ করতেন। এরপর তিনি লন্ডনে ফিরে যান।

জানা গেছে, গত বছরের নভেম্বরে তিনি ব্রাজিলে ফিরে আসেন।

ব্রাজিলে থাকাকালীন পিট আল জাজিরা, দ্য টাইমস অব লন্ডন ও দ্য ইভিনিং স্ট্যান্ডার্ডসহ বেশ কিছু গণমাধ্যমের জন্য কাজ করতেন। সূত্র: সিএনএন, বিবিসি, স্কাই নিউজ, এএফপি

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit