বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

প্রদেশ ও জেলা পরিষদ বিলুপ্তের প্রস্তাবে নারাজি স্থানীয় সরকার সংস্কার কমিশনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : পুরনো চার জেলাকে প্রদেশ করার ও জেলা পরিষদ বিলুপ্তের জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব সমর্থন করেন না স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। তিনি বলেন, আমি প্রদেশ করার পক্ষে না, জেলা পরিষদ বিলুপ্ত করা যাবে না। সেটিকে আরও শক্তিশালী করতে হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সঙ্গে যৌথ সংলাপে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জন-আকাঙ্খার আলোকে স্থানীয় সরকার’ শীর্ষক এই জাতীয় সংলাপের আয়োজক ছিল গভর্নেন্স এডভোকেসি ফোরাম ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক কানিজ ফাতেমা এবং গভার্নেন্স এডভোকেসি ফোরামের ফ্যাসিলিটেটর অনিরুদ্ধ রায়।

সেখানে সভাপতিত্ব করেন গভার্নেন্স এডভোকেসি ফোরামের সমন্বয়কারী মহসিন আলী। বক্তব্য রাখেন- ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, কেয়ার বাংলাদেশের আমানুর রহমান ও অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম।

তোফায়েল আহমেদ বলেন, জেলা পরিষদ এখনকার মত করে থাকবে না। সেখানে জনঅংশগ্রহণের সুযোগ থাকবে।

গণআন্দোলেনের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকার প্রথম ধাপে রাষ্ট্রের ছয় খাতে সংস্কারের উদ্যোগ নেয়।

এ লক্ষ্যে গঠিত ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে, যেখানে প্রাদেশিক সরকার, জেলা পরিষদ বিলুপ্তসহ বিভিন্ন প্রস্তাব রয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের। বিচার বিভাগ সংস্কার কমিশন উপজেলা পর্যায়ে নিম্ন আদালত রাখার প্রস্তাব দিয়েছে। দ্বিতীয় ধাপে স্থানীয় সরকার সংস্কার কমিশনসহ পাঁচটি কমিশন করা হয়েছে, যারা এখনও প্রতিবেদন দেয়নি।

স্থানীয় সরকার সংস্কার বিকেন্দ্রীকরণ বিষয়ে সংলাপে কমিশনের প্রধান বলেন, নিম্ন আদালত থাকবে উপজেলা পর্যন্ত যাবে। এটা বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবেও রয়েছে। ফলে এটা গণদাবি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। এর মাঝমাঝি একটা কোর্ট থাকবে। বিচার বিভাগ উপজেলা পর্যন্ত এবং সেখানে ফৌজদারি ও দেওয়ানি মামলাগুলো আমলে নেয়া হবে।

দেশের স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার জন্য সংস্কার কমিশন ২১০টি সংস্কার প্রস্তাব দেবে বলেছেন তোফায়েল আহমেদ।

দেশের স্থানীয় সরকার পর্যায়ে নানা সংকট তুলে ধরে তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিনিধিরা অনেক সময় অনিয়মে জড়ান। তার চেয়ারম্যান বা মেম্বার একটা লাইসেন্স থাকে, সেটা দিয়ে বালু, পাথর খেয়ে ফেলেন তিনি। স্থানীয় সরকারে সংকটের প্রথম কারণ দুর্নীতি, যে যেখানে আছে, সেখানে দুর্নীতি করছে। এগুলো থামাতে হবে। তরুণ ও শিক্ষিতদের নির্বাচিত করতে হবে।

সংলাপে গভার্নেন্স এডভোকেসি ফোরাম বেশ কয়েকটি সংস্কার প্রস্তাব তুলে ধরে। এর মধ্যে রয়েছে- স্থানীয় পর্যায়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও দায়িত্ব বিভাজন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সকল স্তরে সরাসরি ও নির্দলীয় ভিত্তিতে নির্বাচন আয়োজন এবং কর-রাজস্ব ব্যবস্থার স্থানীয়করণ।

পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত, স্থানীয় উন্নয়নের সকল স্তরে জনঅংশগ্রহণ ও তৃণমূলের মানুষের অন্তর্ভুক্তি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির প্রস্তাবও তুলে ধরা হয়।

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit