বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

অপারেশন ডেভিল হান্ট; রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক প্রকাশ গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩১ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাঙামাটি জেলার শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে প্রকাশ চাকমাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার। গোয়েন্দা পুলিশ ও কোতয়ালী থানা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি আসামবস্তি-কাপ্তাই সড়কের বার্গি লেক নামক একটি স্পটে প্রকাশ চাকমা অবস্থান করছে।গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় প্রকাশ চাকমার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানাগেছে। প্রকাশ চাকমা বিগত ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলো।

 জানাগেছে, পতিত সরকারের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত প্রকাশ চাকমা বাঘাইছড়ি উপজেলার বাসিন্দা। সম্প্রতি রাজধানীতে দীপংকর তালুকদার গ্রেফতার হওয়ার পর সোস্যাল মিডিয়ায় বেশ সরব ছিলো প্রকাশ চাকমা।এদিকে রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন উদ্বর্তন কর্তকর্তা প্রতিবেদককে প্রকাশ চাকমাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। অপারেশন ডেভিল হান্টোর আওতায় অভিযান পরিচালনা করে প্রকাশকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ চলমান রয়েছে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit