বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ: মিজানুর রহমান মিনু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ Time View
নওগাঁ প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য  মিজানুর রহমান মিনু বলেছেন- ড. ইউনুসকে আমরা সবাই সমর্থন করি। ৬মাস আগে তিনি আমাদের গর্ব ছিলেন। এখন আপনার এই সুনাম আছে কিনা যাচাই করে দেখবেন। বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ দূর্ভিষহ জীবন যাবন করছে। সবকিছু সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার বাহিরে। দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ছাড়া বাঁকী সবাই অপদার্থ। অতিদ্রুত তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের মতো দেশে কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশ পরিচালনায় ব্যর্থ হবে।বৃহস্পতিবার বিকেল ৫টায় নওগাঁ শহরের নওযোয়ান মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচি’র অংশ হিসেবে এই জনসভার আয়োজন করা হয়।  
মিজানুর রহমান মিনু বলেছেন- বাংলাদেশের মাটিতে খুনি হাসিনার কোনদিন স্থান হবে না জানিয়ে মিনু অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, আমরা আপনাদের সমর্থন দিয়েছিলাম। কিন্তু আপনারা জনগণের বিশ্বাস অর্জন করতে ব্যর্থ হয়েছেন। ৩৩ জনকে ওসডি করেছেন। আপনারা তিন হাজার ৩০০জনকে ওসডি করুন অন্তর্বর্তী সরকার প্রধানের উদ্দেশ্যে মিনু আরো বলেন, ড. ইউনুস আপনি যখন নোবেল বিজয়ী হয়ে এদেশে এসেছিলেন, তখন আপনার কি হয়েছিল নিশ্চয়ই মনে আছে? কিন্তু ম্যাডাম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমরা আপনাকে পুষ্পস্তবক দিয়েছিলাম। আগে যে আপনার সুনাম ছিল এখন তা আছে কিনা যাচাই করে দেখবেন। তাই দ্রুত সংস্কার করে ছয় মাসের মধ্যে নির্বাচন দিন। এক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। 
এসময় নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ.এইচ.এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, এসএম রেজাউল ইসলাম রেজু, আমিনুল হক বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, মহাদেবপুর উপজেলার বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল চৌধুরী, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহাক আলীসহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের জেলা এবং উপজেলার বিভিন্নস্তরের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর বিএনপির এমন সমাবেশ হওয়ায় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয়।
কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit