বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্ত। শালিমার বাগের এই বিধায়ককে মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নিয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় নেতৃত্ব।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের সামনে পরিষদীয় দলের প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

জানা যায়, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি হিসেবে পরিচিত রেখা একসময় সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপির নেত্রী ছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি পদের নির্বাচনেও জিতেছিলেন তিনি। তবে এই প্রথমবার বিধায়ক হলেন তিনি।

নয়াদিল্লি আসনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ বর্মা বুধবার পরিষদীয় দলের বৈঠকে রেখার নাম প্রস্তাব করেন। ঘটনাচক্রে, ১৯৯৮ সালে দিল্লির ক্ষমতা হারানোর সময়ও বিজেপির মুখ্যমন্ত্রী পদে ছিলেন এক নারী নেত্রী— সুষমা স্বরাজ।

মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে বুধবার সকালে বিজেপির সর্বোচ্চ নীতিনির্ধারক মঞ্চ ‘সংসদীয় বোর্ডের’ বৈঠক হয়। তবে ওই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে নরেন্দ্র মোদি-অমিত শাহের দল কিছুই জানায়নি।

সেখানে ‘কেন্দ্রীয় পর্যবেক্ষক’ হিসেবে রবিশঙ্কর প্রসাদ এবং ওমপ্রকাশ ধনখড়ের নাম ঘোষিত হয়। সন্ধ্যায় পরিষদীয় দলের বৈঠকে নবনির্বাচিত বিধায়কদের সামনে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক।

উল্লেখ্য, ২৭ বছর পরে ফের দিল্লির ক্ষমতায় ফিরেছে বিজেপি। রাজ্যের ৭০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে ৪৮টি আসনে। অন্যদিকে, টানা ১০ বছর ক্ষমতায় থাকার পর হেরে গেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তারা পেয়েছে মাত্র ২২টি আসন।

কেজরিওয়াল নিজের নয়াদিল্লি কেন্দ্রেই বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার কাছে হেরে গেছেন। গত ৫ ফেব্রুয়ারির গণপর্বের ১১ দিন পরে অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে রেখার নাম ঘোষণা করল ‘পদ্ম’ শিবির। সুষমা, শীলা দীক্ষিত, আতিশী মার্লেনার পরে দিল্লি পেলো চতুর্থ নারী মুখ্যমন্ত্রী।

 

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit