বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা নিউজিল্যান্ডের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট দীর্ঘদিন পরে ফিরেছে পাকিস্তানে। গোটা দেশে বইছিল আনন্দের বন্যা। এমন অবস্থায় আসরে প্রথম ম্যাচেই ধাক্কা খেলো স্বাগতিকরা। তাদের চমকে দিয়ে নিউজিল্যান্ড তুলে নিল ৬০ রানের বড় জয়! স্বাগতিকদের সহজে হারিয়ে শুভ সূচনা হলো কিউইদের।

করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরিতে ৩২০ রান করে বড় লক্ষ দেয় নিউজিল্যান্ড। আর ৩২০ রানের বড় স্কোরের নিচে চাপা পড়ে পাকিস্তান আর বের হতে পারেনি। বাবর আজম আর খুশদিল শাহের হাফ সেঞ্চুরি সত্ত্বেও থেমে যেতে হলো ৪৭.২ ওভারে ২৬০ রানে। স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভ সূচনা করেছে নিউজিল্যান্ড।

জয়ের জন্য ৩২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই রান তোলার জন্য সংগ্রাম করতে হয় পাকিস্তানি ব্যাটারদের। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে তুলতে সক্ষম হয় মাত্র ২২ রান। এ সময় রান তোলার তাড়ায় আউট হতে হয় সউদ শাকিল (৬) এবং মোহাম্মদ রিজওয়ানকে (৩)।

ইনজুরির কারণে ফাখর জামান খেলতে পারবেন না, এমনটাই ধরে নিয়েছিলো অনেকে। বিশেষ করে তিনি যখন ফিল্ডিংই করতে নামতে পারেননি। তবে তাকে চার নম্বরে নামানো হয়। ফাখর জামান এবং বাবর আজম মিলে চেষ্টা করেন একটা ভালো জুটি গড়তে। তবে তাদের ৪৭ রানের জুটি পাকিস্তানকে খুব একটা আশার আলো দেখাতে পারেনি।

৪১ বলে ২৪ রান করে আউট হয়ে যান ফাখর জামান। এরপর বাবর আজম আর সালমান আলি আগা মিলে গড়ে তোলেন ৫৪ রানের মাঝারিমানের একটি জুটি। ২৮ বলে ৪২ রান করে আউট হন সালমান আলি আগা। ৯০ বল খেলে ৬৪ রান করেন বাবর আজম। মিচেল সান্তনারের বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে আউট হন বাবর।

তৈয়ব তাহির ব্যাট করতে নেমে দাঁড়াতেই পারেননি। ১ রান করে আউট হয়ে যান। খুশদিল শাহ ৪৯ সর্বোচ্চ ৬৯ রান করেন। শাহিন শাহ আফ্রিদি করেন ১৪ রান। নাসিম শাহ’র ব্যাট থেকে আসে ১৩ রান। ১৯ রান করেন হারিস রউফ।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন উইল ও’ররকি, মিচেল সান্তনার। ২ উইকেট নেন ম্যাট হেনরি। ১টি করে উইকেট নেন মিচেল ব্রেসওয়েল, নাথান স্মিথ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান করে নিউজিল্যান্ড। ১১৮ রানে অপরাজিত থাকেন টম ল্যাথাম। ১০৭ রান করেন উইল ইয়ং, ৬১ রান করেন গ্লেন ফিলিপস। টম ল্যাথাম জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit