বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

আটোয়ারীতে তারুণ্যের উৎসব আন্ত: ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : “ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্ত: ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় মির্জাপুর ইউনিয়নকে পরাজিত করে বলরামপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলা শেষে তারুণ্যের উৎসব উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী আিফসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে তারুণ্যের উৎসবের গুরুত্ব নিয়ে খেলোয়ারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ খাদেমুল ইসলাম, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ,বলরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা শেষে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলকে পুরস্কার হিসেবে ট্রফি প্রদান করা হয়। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ এনাম, ম্যান অব দ্যা সিরিজ মানিক, সেরা ব্যাটসম্যান সোহাগ, সেরা বলার সজিব ও সেরা ফিলডার লাম কে পৃথক পৃথকভাবে পুরস্কৃত করা হয়। এছাড়াও খেলার সাথে সংশ্লিষ্টদেরকেও শুভেচ্ছা পদক প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীগণ।

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit