বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয়

বাসের চাপায় ২ স্কুলছাত্র নিহত, তিন ঘণ্টা মহাসড়ক বন্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৭ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জ কটিয়াদীতে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় ছাত্রদের বিক্ষোভে প্রায় তিন ঘন্টা কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কটিয়াদী উপজেলার মধ্যপাড়া গ্রামের ফারুক আহমেদের ছেলে আলী আকবর (১৪) এবং একই গ্রামের ফেরদৌস আহমেদের ছেলে জুনায়েদ (১২)। নিহত দুজন মধ্যপাড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম ও ষষ্ট শ্রেণীর ছাত্র ছিলেন। এরা সম্পর্কে আপন চাচাত ভাই।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য দুই স্কুলছাত্র আলী আকবর ও জুনায়েদ একটি মোটরসাইকেলে করে যাচ্ছিল। স্কুলে পৌঁছার একটু আগে মধ্যপাড়া সড়কে ঢাকাগামী উজানভাটি পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। পরে জুনায়েদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার পর শিক্ষার্থী ও উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার পর প্রায় তিন ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে বলে জানান ওসি।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit