বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম

ফেনীতে পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪৩ Time View

ডেস্ক নিউজ : ফেনীতে একটি পিকআপভ্যানের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম-ফেনী মহাসড়কের হাফিজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহীপুর হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পিকআপটিতে ২০ জনের মতো যাত্রী ছিল। তারা সবাই নির্মাণশ্রমিক। পিকআপটি ফেনী আসার পথে মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

ওসি হারুনুর রশিদ বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপভ্যানটি উল্টে গেলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit