বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা মডেল মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ইউএনও উম্মে তাহমিনা মিতু। শার্শায় উলাশী’র বিএনপি নেতা হারান গাজী’র ইন্তিকাল এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল পাবে না ভারতীয় ক্রিকেটাররা বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা উলিপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যাবসায়ীকে কুপিয়ে জখম উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার-নগদ টাকা চুরির অভিযোগ, গ্রেফতার ২ আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার এই সরকারের নেই:সালাহ উদ্দিন আহমদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্হানীয় সরকারের কোন নির্বাচন মেনে নেয়া হবে না। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। কারণ স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার এই সরকারের নেই।

অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে সদিচ্ছার প্রমাণ দিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আজ সোমবার বিকেলে কক্সবাজারে মুক্তিযোদ্ধা মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আওয়ামী লীগের রাজনীতির দাফনও হয়ে গেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্টে হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণ হয়েছে। সুতরাং আওয়ামী লীগ আর হাসিনার আর বাংলাদেশে রাজনীতি করার আর কোন অধিকার নেই।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদীদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে কক্সবাজার জেলা বিএনপি এই জনসভার আয়োজন করে।

দীর্ঘ এক যুগ পর কক্সবাজারে বিএনপি বড় ধরনের সমাবেশ করেছে। কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা ময়দানে আয়োজিত এই জনসভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জনসভায় যোগ দিতে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল সহকারে এসে যোগ দেন।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান কাজল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ ও ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit