বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

রাজবাড়ীতে দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় হাসিবুল ইসলাম বুলবুল (৫২) নামে এক কলেজ শিক্ষক নিহত ও অপর কলেজ শিক্ষক আহত হয়েছেন।

রোববার বিকাল ৪টার দিকে জেলার বালিয়াকান্দি-জামালপুর সড়কের দুর্গাপুর আখ সেন্টারের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বুলবুল বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামের মৃত ইউছুফ সেখের ছেলে এবং জামালপুর কলেজের প্রভাষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর কলেজের প্রভাষক জাহাঙ্গীর হোসেন তার মোটরসাইকেলে অপর প্রভাষক হাসিবুল ইসলাম বুলবুলকে নিয়ে বালিয়াকান্দির উদ্দেশ্যে রওনা হন। তাদের মোটরসাইকেলটি দূর্গাপুর আখ সেন্টারের সামনে পৌঁছাতেই একটি ইটবাহী ট্রলির সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বুলবুলের মৃত্যু হয় এবং জাহাঙ্গীর মারাত্মকভাবে আহত হয়।

তাকে পার্শ্ববর্তী ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় উপস্থিত জনতা ওই ট্রলিতে আগুন লাগিয়ে দেয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামালউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার তৎপরতা পরিচালনা করেন।

কিউএনবি/অনিমা/১৬ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit