বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

মেঘনা-ধনাগোদা নদীতে ভাঙন, দুশ্চিন্তায় পাড়ের বাসিন্দারা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৩ Time View

ডেস্ক নিউজ : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা নদীতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে ভিটেমাটি হারানোর দুশ্চিন্তায় দিন কাটছে পাড়ের বাসিন্দাদের।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললে তারা জানান, উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের খাগুরিয়া, হাপানিয়া ও নবীপুর গ্রামের বেশ কিছু এলাকায় এক সপ্তাহ ধরে নদীপাড়ে ভাঙন চলছে। এতে আতঙ্কে রয়েছে তিনটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন ভাঙন বলেন, গত সপ্তাহ থেকে আবারও নতুন করে নদী ভাঙন শুরু হয়েছে। কারও কোনো নজর নেই। অথচ, যে কোনো সময় নদীতে বিলীন হয়ে যাবে আমাদের ঘরবাড়ি, ফসলি জমি। এমনকি মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধটি ঝুঁকিতে পড়েছে। এ পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

স্থানীয় ইউপি সদস্য চান মিয়া বলেন, নদী ভাঙনরোধে পাড়ে ফেলা বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ধসে পড়তে শুরু করেছে। দ্রুত ভাঙনরোধ না করা গেলে স্থানীয়দের বাড়িঘর রক্ষা করা সম্ভব হবে না।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম শাহেদ বলেন, হঠাৎ ধনাগোদা নদীতে ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি আমরা জেনেছি। রোববার (১৬ ফেব্রুয়ারি) সরেজমিন পরিদর্শন এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit