বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফে‌রি চলাচল স্বাভা‌বিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : ঘন কুয়াশায় ৪ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফে‌রি চলাচল স্বাভা‌বিক হয়েছে।

কুয়াশা কে‌টে গে‌লে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থে‌কে ফে‌রি চলাচল শুরু হয় ব‌লে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন।

এর আগে বুধবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টা থেকে কুয়াশার কার‌ণে এ রুটে ফে‌রি বন্ধ রা‌খে বিআইডব্লিউটিসি। এতে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ে।

জানা যায়, বুধবার সন্ধ্যা থেকেই ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা আরও বাড়লে রাত সা‌ড়ে ৩টার পর ফেরি চলাচলের বিকন বাতি এবং চ্যানেলের মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়।

ফ‌লে দুর্ঘটনা এড়াতে সময় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ফেরি বন্ধের ফলে ঘাট এলাকায় যানবাহনের সারি এবং যাত্রীদের ভোগান্তি বাড়‌তে থা‌কে। গাড়ির চালক, শ্রমিক এবং যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে না পেরে ঘাটে অপেক্ষা করতে থা‌কে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মি‌নিট থে‌কে ফে‌রি চলাচল শুরু হয়।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ফে‌রি বন্ধ থাকার কারণে ঘা‌টে কিছু যানবাহ‌নের সা‌রি তৈ‌রি হ‌য়ে‌ছে। দ্রুত সম‌য়ে আমরা অপেক্ষায় থাকা যানবানহনগু‌লো নদী পার করতে ব‌লে আশা কর‌ছি।”

উল্লেখ্য, এই নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৫,/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit