রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

মনিরামপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে ৬০ বছর বয়সী অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে মনিরামপুর-খেদাপাড়া সড়কের চাঁদপুর মোড়ের পাশ থেকে মরদেহটি পুলিশ উদ্ধার করে।স্থানীয়রা জানান দেড়মাস ধরে ওই ব্যক্তি(মৃত) চাঁদপুর এলাকায় ঘুরাঘুরি করত। পুলিশ ও এলাকবাসীর ধারনা তিনি একজন মানষিক ভারসাম্যহীন হতে পারে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, প্রায় দেড় মাস আগে এই ব্যক্তি এখানে আসেন। তিনি হিন্দি ভাষায় কথা বলতেন। স্থানীয় লোকজন খাবার দিলে দু-একবার খেয়ে বাকীটা ফেলে রেখে চলে যেতেন। স্থানীয় মনিরুজ্জামান নামে একজন চায়ের দোকানী জানান, বুধবার ভোর বেলা এলাকার কৃষকরা মাঠে কাজে যাওয়ার সময় তাঁকে সড়কের পাশে শুয়ে কাতরাতে দেখে।

সকাল সাতটার দিকে সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর মোহাম্মদ জানান, মরদেহটি ময়না তদন্ত করতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তবে এখনও পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৫,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit