শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

বিশ্বকাপ আয়োজন: ৩০ লাখ কুকুরকে হত্যার পরিকল্পনা মরক্কোর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ Time View

স্পোর্টস ডেস্ক : ২০৩০ সালে স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো। বিশ্বকাপ উপলক্ষ্যে যেসব পর্যটক আসবেন তাদের সুবিধার্ধে ৩০ লাখ কুকুরকে হত্যার পরিকল্পনা করছে দেশটি। মরক্কোর এই পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে প্রাণী অধিকার সংস্থাগুলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, মরক্কো পথকুকুর নিধনে অমানবিক পন্থা অবলম্বন করছে। যারমধ্যে আছে বিষাক্ত স্ট্রক্লাইন প্রয়োগ, জনসম্মুখে কুকুরকে গুলি করা এবং শাবল দিয়ে পিটিয়ে হত্যা করা।

আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা জোট মরক্কোর এই কার্যক্রমের ব্যাপারে সবাইকে সতর্ক করেছে। তারা বলেছে, বিশ্বকাপের জন্য ৩০ লাখের বেশি কুকুরকে হত্যা করা হতে পারে। প্রাণী অধিকারকর্মী জেন গোডঅল এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে ফিফার প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। তিনি বলেছেন, যদি মরক্কো এমন অমানবিকভাবে কুকুর নিধন অব্যাহত রাখে তাহলে তাদের যেন আয়োজকের তালিকা থেকে বাদ দেওয়া হয়।

মরক্কোতে পথকুকুর নিধনে নিষেধাজ্ঞা থাকলেও স্থানীয় কর্তৃপক্ষ এ ব্যাপারে এখন নির্বিকার ভূমিকা পালন করছে।

ফিফা এ নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও; বিষয়টির ওপর নজর রাখছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। এছাড়া বিশ্বকাপের জন্য যেসব ভেন্যু নির্বাচন করা হবে সেগুলোতেও তারা নজর রাখছে।

আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছে, পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে যে আন্তর্জাতিক মানদণ্ড আছে সেটি অনুসরণ করে বিষয়টি সম্পন্ন করতে হবে মরক্কোকে।

সূত্র: ডেইলি মেইল

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit