শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

এবার স্পেসওয়াক করলেন মহাকাশে আটকে থাকা সেই নভোচারী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১১১ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আট দিনের মহাকাশ অভিযানে গিয়ে সাত মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকা পড়ে আছেন দুই নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। সেই দীর্ঘ সময়ে এবারই তারা প্রথমবারের মতো স্পেসওয়াকের জন্য মহাকাশে বেরোলেন।

কক্ষপথে কয়েক মাস থাকার পর যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী নিক হেগের সঙ্গে মিলে স্টেশনটির কিছু মেরামতের কাজ সারতে হয়েছে মহাকাশ স্টেশনের কমান্ডার সুনিতাকে। 

তুর্কমেনিস্তানের ৪২০ কিলোমিটার ওপর দিয়ে যাত্রা করার সময় মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে আসেন এই দুই নভোচারী। এসময় রেডিওতে সুনীতা বলেন, “আমি বেরিয়ে আসছি।”

২০২৪ সালের ৫ জুন বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে করে আইএসএসে যান প্রবীণ নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। সেখানে কেবল আট দিন থাকার কথা ছিল তাদের। সে সময় থেকেই মহাকাশ স্টেশনে আটকে আছেন তারা।

মহাকাশযানের থ্রাস্টার ব্যর্থতা ও হিলিয়াম গ্যাস লিকের কারণে ওই সময় পৃথিবী পৃষ্ঠে ফিরে আসতে পারেননি দুই নভোচারী। মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরুতে তাদের ফিরিয়ে আনা হতে পারে।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit