বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

দিনাজপুরের আল মদিনা বীজ ভান্ডারের প্রতারণায় আলু চাষে কোটি টাকা লোকশান করে পথে বসেছে বোচাগঞ্জের ২০জন শিক্ষিত যুবক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১০০ Time View
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের আল মদিনা বীজ ভান্ডারের স্বত্ত¡াধীকারী মোঃ আব্দুল হাকিম ও বোচাগঞ্জ উপজেলার মুড়িয়ালা গ্রামের মোঃ আবুল কাসেম এর পুত্র মোঃ কামরুজ্জামান সোহেল এর প্রতারণায় আলু চাষে কোটি টাকা লোকশান করে পথে বসেছে বোচাগঞ্জের ২০জন শিক্ষিত যুবক। ক্ষতিগ্রস্থ্য কৃষকের অভিযোগে জানাগেছে, লেখাপড়া করে চাকরী না পেয়ে লাভের আশায় গরু, ছাগল বিক্রি করে এবং এনজিও থেকে লোন তুলে সেতাবগঞ্জ চিনিকলের ৩৫একর জমি লিজ নিয়ে আলু আবাদের জন্য জমি চাষাবাদ শুরু করেছিলেন বড় সুলতানপুর গ্রামের মোঃ দুলাল, সোহেল, মোঃ রবিউল, বিপ্লব রানা, আনোয়ার হোসেন, আশিক ইসলাম, রেজাউল করিম, মোঃ বসির, মোঃ তমিজুল ইসলামসহ প্রায় ২০জন শিক্ষিত যুবক। সেই সুবাদে আল মদিনা বীজ ভান্ডারের স্বত্ত¡াধীকারী মোঃ আব্দুল হাকিম ও বোচাগঞ্জ উপজেলার মুড়িয়ালা গ্রামের মোঃ আবুল কাসেম এর পুত্র সোহেল কৃষকদের সাথে যোগাযোগ করে বলেন, তাদের কাছে ভাল মানের “সাগিদা” আলু বীজ আছে, এই বীজ রোপন করলে ৫০ দিনের মধ্যে ফলন ঘরে তুলতে পারবেন এবং আপনারা অনেক লাভবান হবেন।

সরল বিশ^াসে সবাই তার নিকট থেকে প্রতি কেজি ৫৬/৬০ টাকা দরে ১৭ লাখ টাকার ৩০টণ আলুর বীজ ক্রয় করে রোপন করেন। রোপনের পর বেশ কিছু দিন অতিক্রম হওয়ার পরও জমিতে গাছ না গজানোর ফলে কৃষকরা হতাশ হয়ে পড়েন। পরবর্তীতে তারা অভিজ্ঞ কৃষক ও কৃষি কর্মীর পরামর্শ ক্রমে জানতে পারেন তাদেরকে বিভিন্ন জাতের এবং খাওয়ার বিজ সরবরাহ করা হয়েছে। যে কারণে সঠিক ভাবে গাছ গজাচ্ছে না। তারা প্রতারণার শিকার হয়েছে। জমিতে কিছু কিছু গাছ গাজলেও তাতে আশুনুরুপ ফলন হয়নি। যে পরিমাণ টাকা খরচ হয়েছে তার অর্ধেকও ফলন থেকে আসেনি। ক্ষতি গ্রস্থ্য কৃষকরা আল মদিনা বীজ ভান্ডারের স্বত্ত¡াধীকারী মোঃ আব্দুল হাকিম এর সাথে যোগাযোগ করলে সে কৃষকদের কথার কোন কর্ণপাত করছেনা। কৃষকরা নিরুপায় হয়ে ক্ষতিপুরণ পাওয়ার আশায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা জানান, উপজেলার ১নং-নাফানগর ইউনিয়নের কৃষকের লিখিত অভিযোগের ভিত্তিতে সরে জমিন পরিদর্শন করি। পরিদর্শন কালে আমরা দেখতে পাই সেখানে বিভিন্ন জাতের আলু বীজ রোপন করা হয়েছিল। বীজের মানও ভাল ছিল না। যে কারণে ফলন কম হয়েছে। কৃষকরা ক্ষতিগ্রস্থ্য হবে। এদিকে উপজেলা প্রশাসনসহ সরকারের সংশ্ল্ষ্টি কর্তৃপক্ষের কাছে বোচাগঞ্জের কৃষক সমাজের প্রত্যাশা দ্রত তদন্ত সাপেক্ষে আল মদিনা বীজ ভান্ডারের স্বত্ত¡াধীকারী মোঃ আব্দুল হাকিম ও সোহেলকে আইনের আওতায় এনে কৃষকের ক্ষতি পূরণ আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit