মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

জয় দিয়ে বিশ্বকাপের মিশন শুরু বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছে তারা। নেপালকে ৫২ রানে অলআউ্ট করে দিয়ে সেই রান তাড়া করেছে ৫ উইকেট আর ৪০ বল হাতে রেখে।

মালয়েশিয়ায় অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। নেপালের বিপক্ষে প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া আক্তার।

নেপালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে শুরু থেকেই ভালোভাবেই চেপে ধরে বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালকে ১৮ ওভার ২ বলে অলআউট করে দেয় মাত্র ৫২ রানে।

নেপালের মেয়েদের অলআউট করার ক্ষেত্রে বেশি অবদান ছিল ফিল্ডারদের। ৫ জন ব্যাটার সাজঘরে ফিরেন রানআউট হয়ে। বাকি ৫ উইকেটের ২টি নেন জান্নাতুল মাওয়া, ১টি করে নেন নিশিতা আক্তার, ফাহমিদা ছোয়া ও আনিসা আক্তার।

রান তাড়া করতে নেমে ১১ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে, ২১ রানে জুটি গড়ে স্বস্তি এনে দেন সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আক্তার। কেউই অবশ্য শেষ পর্যন্ত থাকতে পারেননি। ২৪ বলে ১ চারে সর্বোচ্চ ১৬ রান করেন সাদিয়া ইসলাম। আর ১২ রান করেন সুমাইয়া।

এরপর আফিয়া ইরাকে সঙ্গে নিয়ে বাকি পথ পাড়ি দেন জান্নাতুল মাওয়া। দারুণ বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে ৫ রান করায় মাচসেরার পুরষ্কার পান তিনি।

গ্রুপের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে ২০ জানুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit