বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

ফুলবাড়ীর রেলক্রসিং অরক্ষিত, বাড়ছে দূর্ঘটনা 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৭০ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বড়পুকুরিয়া যাওয়ার রাস্তা ২০নং রেলব্রীজ সংলগ্ন রেলক্রসিং অরক্ষিত। দূর্ঘটনা বাড়ছে। গত কয়েক বছরে রেলক্রসিংয়ে প্রায় ৭জন নিহত হয়। দিনাজপুরের ফুলবাড়ী থেকে ৩ কিলোমিটার দূরে বড়পুকুরিয়া বাজারে যাওয়ার রাস্তার মধ্যবর্তী স্থান দিয়ে রেল লাইনটি চলে যাওয়ায় সেখানে রেলক্রসিং মোড় রয়েছে।সেখানে গত কয়েক যুগ ধরে গার্ড না থাকায় সেখানে যানবাহন পারাপারে দূর্ঘটনা বাড়ছে।

২০২২ সালে রেলক্রসিং এ ঐ স্থানে রেল দূর্ঘটনায় দুই জন নিহত হয়। যার ফলে সেখানে চরম নিরাপত্তার অভাব।রেল ক্রসিংয়ে গার্ড না থাকায় আউটগোয়িং পথে রেল কখন আসছে কখন যাচ্ছে অনেকে যাতায়াতের সময় বুঝতে পারেনা। হঠাৎ করে ভারী যানবাহন রেল ক্রসিং পার হতে গেলে গাড়ী বন্ধ হয়ে গেলেও দূর্ঘটনা ঘটছে। এভাবে দীর্ঘ কয়েকযুগ ধরে সেখানে কোন রেলওয়ে বিভাগ থেকে রেলক্রসিং নিরাপত্তার গার্ড নাই। এ বিষয়ে ফুলবাড়ী স্টেশন মাস্টারের সাথে কথা বললে তিনি জানান, জনবল সংকটের কারণে সেখানে রেল ক্রসিংয়ে লোকবল নিয়োগ করা হচ্ছেনা।

সরকারি ভাবে লোক নিয়োগ করা হলে অবশ্যই সেখানে লোক নিয়োগ দেওয়া সম্ভব হবে। ঐ এলাকার মোঃ আবুল কাশেম জানান, দীর্ঘ কয়েক যুগ ধরে ২০নং রেলব্রীজ সংলগ্ন রেলক্রসিংটি অরক্ষিত হয়েছে। এখানে রেল বিভাগ থেকে কোন নিরাপত্তা গার্ড নেই। যার কারণে বারবার এখানে রেল দূর্ঘটনা প্রায় ঘটতে থাকে। এ ব্যাপারে এলাকাবাসী অতি দ্রুত এই রেলক্রসিংয়ে নিরাপত্তা গার্ড নিয়োগের দাবি জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit